কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ল্যাবে মেয়াদোত্তীর্ণ রিঅ্যাজেন্ট রাখায় দায়ে জরিমানা,


 ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ল্যাবে পাওয়া মেয়াদোত্তীর্ণ রিঅ্যাজেন্ট রাখায় দায়ে জরিমানা করা হয়েছে। 

নোয়াখালী চাটখিলে আজ বুধবার (১৯ জুলাই) দুপুরে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় ল্যাবে মেয়াদোত্তীর্ণ রিঅ্যাজেন্ট রাখায় চাটখিল  ইসলামিয়া হাসপাতালকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও লাইসেন্স নবায়ন না থাকার কারণে হাসপাতালটিকে আরো ৫ হাজার টাকাসহ মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। 


অভিযানে লাইসেন্স নবায়ন না থাকায় চাটখিল স্কয়ার হাসপাতালকেও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চাটখিল ইবনে সিনা জেনারেল হাসপাতাল ও জেবুননেসা হাসপাতালকে কাগজপত্রে জটিলতা থাকায় মৌখিকভাবে সতর্ক করা হয়েছে।


উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় বলেন, "হাসপাতালের ল্যাবে মেয়াদোত্তীর্ণ রিঅ্যাজেন্ট রাখা এবং নবায়নকৃত লাইসেন্স না থাকায় হাসপাতালগুলোকে এই অর্থদণ্ড প্রদান করা হয়।" জনস্বার্থে এই অভিযানগুলো অব্যাহত থাকবে।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শহিদুল ইসলাম নয়ন, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর  নূরুল ইসলাম আভিযানের উপস্থিত ছিলেন। চাটখিল থানার পুলিশের একটি দল অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন।

Tag
আরও খবর