ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে চাটখিল উপজেলার চারটি চিকিৎসা সেবা প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
নোয়াখালী জেলার চাটখিলে উপজেলার বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনেস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ৪টি হাসপাতাল ও ডায়াগনেস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে।
রবিবার (২৩ জুলাই) দুপুরে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: ইমরানুল হক ভূঁইয়ার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
এ সময় মেয়াদোত্তীর্ণ ঔষধ ও রিজেন্ট রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ, মনির ডেন্টাল ক্লিনিককে ২০ হাজার টাকা এবং আল বারাকা হাসপাতালকে ২০ হাজার টাকা, মেডিকেল প্রাক্টিস ও বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৮২ এ, দি কম্পিউটার ড্রাইগোনষ্টিক সেন্টারকে (সিডিসি) ৫ হাজার টাকা এবং এহসানিয়া হাসপাতাল ৫ হাজার টাকা। ছাড়াও এহসানিয়া হাসপাতালে রেডিওলজিস্ট ছাড়া এক্সরে করায়, এক্সরে রুম কে সিলগালা করা হয়েছে।
এ সময় ভ্রাম্যমান আদালত কে সহযোগিতা করেন চাটখিলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার শহিদুল আলম নয়ন ও চাটখিল থানা পুলিশ।
৮৯ দিন ২০ ঘন্টা ২৬ মিনিট আগে
৯০ দিন ৬ ঘন্টা ৪২ মিনিট আগে
৯৩ দিন ১২ ঘন্টা ১৮ মিনিট আগে
৯৭ দিন ৭ ঘন্টা ১৬ মিনিট আগে
১০১ দিন ১২ ঘন্টা ৫১ মিনিট আগে
১১১ দিন ৭ ঘন্টা ৫৫ মিনিট আগে
১১৬ দিন ১৩ ঘন্টা ৩০ মিনিট আগে
১৯২ দিন ৮ ঘন্টা ৫৯ মিনিট আগে