কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

চাটখিলে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

ছোট ছোট শিশুরা সকালে সুপারি কুড়াতে গিয়ে রক্তাক্ত লাশ দেখে চিৎকার করে, এলাকার লোকজনের সহযোগিতায় রনি নামের গলাকাটা লাশ উদ্ধার করে চাটখিল থানা পুলিশ। 


নোয়াখালীর চাটখিল পৌরসভার ৩ নং ওয়ার্ড পূর্ব সুন্দরপুর গ্রামের ফটিকা বাড়ির নির্জন সুপারি বাগানে গলাকাটা রনি নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে চাটখিল থানা পুলিশ।  


আজ (২৩ সেপ্টেম্বর) শনিবার সরজমিনে গিয়ে জানা যায় , মৃত রনি হোসেন (২৭) সুন্দরপুর গ্রামের ফলোয়ান বাড়ির শাহজাহান বাবুর্চির ছেলে। রনি সিএনজি চালক এবং দুই সন্তানের জনক। খুন হওয়া ক্ষত-বিক্ষত ও গলাকাটা থাকায় প্রথম দিকে কেউ তার পরিচয় সনাক্ত  পারেনি। ওই বাড়ির বাসিন্দা প্রত্যক্ষদর্শী ইসমাইল হোসেন জানান, বাগানটি অনেক বড়  ঝোপঝাড় ও নির্জন হওয়ায় এই বাগানে আমরা কেউ যাই না। সকাল সাড়ে ছয়টায় পাশের বাড়ির  ৮/৯ বছরের কয়েকটি শিশু  সুপারি খুঁজতে গিয়ে  লাশটি দেখতে পেয়ে আমাদেরকে জানায়।

 বাড়ির লোকজন জানতে পেরে বাগানে যায় এবং ক্ষত-বিক্ষত জবাই করা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। চাটখিল থানার এসআই নুরুল আমিনের নেতৃত্বে ৬ জন পুলিশসহ এসে আলামত, তথ্য ও লাশ সংগ্রহ করে থানায় নিয়ে যায়। 


এদিকে আশপাশের লোকজন জানতে পেরে জড়ো হতে থাকে। পাশে ঝোপের মধ্যে একটি ধারালো দা পড়ে থাকতে দেখা যায়। অন্য পাশে একটু দূরেই তাস খেলার আলামত আছে। এটি পরিকল্পিত হত্যা  এবং পূর্ব শত্রুতার জের ধরে হতে পারে বলে পুলিশ ধারণা করছে।


এ ঘটনায় চাটখিল পুলিশ  কর্মকর্তা তদন্ত আবু জাফর বিষয়টি নিশ্চিত করে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে 

Tag
আরও খবর