কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

চাটখিলে গৃহবধূ অর্পিতার লাশ উদ্ধার


চাটখিলে ইতালি প্রবাসীর স্ত্রী মরাদেহ স্বামীর বাড়ীর শৌচাগার থেকে উদ্ধার করেছেন চাটখিল থানা পুলিশ।


ঘটনাটি ঘটেছে নোয়াখালী জেলার চাটখিল উপজেলার সিংবাহুড়া গ্রামের আনোয়ার উল্লা সারেং বাড়ীতে। ২৩ নভেম্বর সকাল ৯ টায় গৃহবধূ ফাতেমা আকতার মরিয়ম অর্পিতা (১৭) লাশ উদ্ধার করা হয়।


স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছু দিন ধরে শাশুড়ীর সাথে বনাবনি না হওয়ায় পারিবারিক কলহেরজেরে ফাতেমা আকতার অর্পিতা আত্মহত্যা করেছে বলে ধারনা করা হচ্ছে।


এদিক গৃহবধূ অর্পিতার পিতা বেল্লাল হোসেন জানান, গত নয় মাস আগে উপজেলার নোয়াখলা ইউনিয়নের সিংবাহুড়া গ্রামের আনোয়ার উল্লা সারেং বাড়ীর (বক্তার বাড়ি) ইতালি প্রবাসী ফারুক আহমেদ এর ছেলে রবিউল ইসলাম রুবেল (ইতালি প্রবাসী) সাথে আমার কন্যা অর্পিতাকে সামাজিকভাবে বিবাহ দেওয়া হয়। বিয়ের পর শাশুড়ীর সাথে বিভিন্ন সময়ে পারিবারিক কলহের দাবী করে তার কন্যাকে পরিকল্পিত হত্যার করে বলে জানান। 


গৃহবধূ অর্পিতা মাতা বানী আকতার জানান, গত কয়েক মাস আগে তার কন্যার গর্ভে সম্ভাব্য চার মাসের সন্তানকে জোর পূর্বক গর্ভপাত করার শাশুড়ীর বিরুদ্ধে অভিযোগ করেন।


নিহত গৃহবধূ উপজেলা পৌরসভার ৯নং ওয়ার্ড শাহনেয়ামত পুর গ্রামের বেল্লাল হোসেন এর কন্যা।


উল্লেখযোগ্যযে এর আগে অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে দেওয়ার অভিযোগে ২০২৩ সালে ফেব্রুয়ারিতে ১ লক্ষ টাকা জরিমানা করে  ভ্রাম্যমাণ আদালত। মোবাইল কোর্টের জরিমানার শিকার হওয়ার কয়েক দিনের মাথায় ফেব্রুয়ারি মাসে গোপনে তারা এই বিয়ে সম্পন্ন করেন।


চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমদাদুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ উদ্ধার করা হয়েছে। নোয়াখালী জেনারেল হাসপাতালে লাশ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত এখনো কোন মামলা করা হয়নি।

আরও খবর