কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

দৈনিক বাংলাদেশ বুলেটিন এর বর্ষপূর্তি উদযাপন



নোয়াখালী চাটখিলে (শনিবার) ২৫ নভেম্বর বেলা ১২  ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে দৈনিক বাংলাদেশ বুলেটিন এর ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন করা হয়। এতে র্ভাচুয়াল (ভিডিও কনফারেন্সে) যোগ দিয়ে বক্তব্য রাখেন, নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের সংসদ সদস্য এইচ.এম ইব্রাহিম।

চাটখিল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফারুক ছিদ্দিকী ফরহাদ এর সঞ্চালনায় ও চাটখিল প্রেস ক্লাবের সভাপতি শোয়েব হোসেন ভুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভুঁইয়া। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন দৈনিক বাংলাদেশ বুলেটিনের উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আমান উল্যা।


অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ কেন্দ্রীয় মফস্বল সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক মেহেদী হাসান রুবেল, নোয়াখালী জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য ও চাটখিল পৌরসভার সাবেক প্যানেল মেয়র আহসান হাবীব সমীর, চাটখিল উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি শামিমা আক্তার মেরী, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি দিদার উল আলম, চাটখিল সাংবাদিক ফোরামের সভাপতি আবু তৈয়ব,  উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান বাবর, চাটখিল সাংবাদিক ফোরামের সহ সভাপতি জাহাঙ্গীর আলম, চাটখিল প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মামুন হোসেন, মফস্বল সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক ইয়াছিন চৌধুরী, উপজেলা প্রেস ক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক স্বপন পাটোয়ারী, দৈনিক কালবেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ, দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি আক্তার হোসেন, দৈনিক বিজনেস বাংলাদেশের প্রতিনিধি ইসমাইল হোসেন সজিব, দৈনিক বাংলার জাগরণের প্রতিনিধি মহি উদ্দিন বাবু, দৈনিক গণকন্ঠের প্রতিনিধি মোঃ মনির হোসেন সোহেল প্রমুখ। 



বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশের মাধ্যমে দেশ জাতির কল্যানে সাংবাদিকদের আহবান জানান বক্তারা। 

দৈনিক বাংলাদেশ বুলেটিন এর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বক্তারা সাংবাদিকদের বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন এবং ভবিষ্যতে এমন আয়োজনের মাধ্যমে সাংবাদিকদের আবারো মিলনমেলা তৈরি হবে বলে আশা প্রকাশ করেন।


Tag
আরও খবর