কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

অনামিকা আজম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতার পিতার মৃত্যু দিবসে অসহায় পরিবারকে টিন প্রদান


 দীর্ঘ দিন ধরে নোয়াখালী জেলার নিজ উপজেলা (চাটখিল-সোনাইমুড়ী) ছাড়া ও দেশের বিভিন্ন জেলায় মানবতার সেবায় কাজ করা অনামিকা আজম ফাউন্ডেশনের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী অনামিকা আজম এর পিতার মৃত্যু দিবস উপলক্ষে অসহায় পরিবারকে ঘরের চালের টিন প্রদান করা হয়েছে।



১৩ ডিসেম্বর বুধবার দুপুরে নোয়াখালী জেলার চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নে ৭ নং ওয়ার্ড সাধুরখিল সর্দার বাড়ীর ক্ষুদ্র দোকানদার জামাল হোসেনকে ঘরের চাউনির জন্য টিন প্রদান করা হয়। 

 

অনামিকা আজম ফাউন্ডেশনের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী অনামিকা আজম আইন পেশায় নিয়োজিত থেকেও গত কয়েক বছর ধরে করে যাচ্ছেন আত্ম মানবতার সেবায় সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে মানবিক সহায়তা।


এ মানবী নিজ পিতৃভূমি নোয়াখালী জেলার চাটখিল উপজেলা দশানী টবগার পাল বাড়ির বীর মুক্তিযোদ্ধা আলী আজমের কন্যা। 


সংগঠনের এক ঝাঁক তারন্য খচিত যুবারা সংগঠনের চেয়ারম্যান অনামিকা আজম ফাউন্ডেশনের নির্দেশনায় সমাজ হতদরিদ্র মানুষের মাঝে রাত দিন সেবা পৌঁছে দিচ্ছেন। 


অনামিকা আজম ফাউন্ডেশনের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী অনামিকা আজম মুঠো ফোনে জানান, বাংলাদেশ আমার পিতৃভূমি, আমি আমার উপজেলায় সহ দেশের বিভিন্ন জেলায় মানবতার সেবায় অনামিকা আজম ফাউন্ডেশনের সেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতি বদ্ধ। আমি আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি। আমি আপনাদের সহযোগিতায় আরও মানবতার দৃষ্টান্ত স্থাপন করতে চাই। 


এদিকে দিনটি অনামিকা আজম ফাউন্ডেশনের চেয়ারম্যান অনামিকা আজম এর পিতার মৃত্যু দিবস উপলক্ষে তার পরিবারের জন্য ও প্রয়াত পিতার রুহের মাগফেরাত কামনা করে কয়েকটি মসজিদে দোয়া আয়োজন করা হয়। 


ইতিমধ্যে সংগঠনটি বাংলাদেশের বিভিন্ন জেলায় বিগত বছরগুলোতে করোনা মহামারী, গৃহহীনদের ঘর, মসজিদ, মাদরাসা, স্কুল কলেজে ক্রিড়া সামগ্রী, গরীব মেয়ের বিয়েতে আর্থিক সহযোগিতা, অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে মানবিক কাজে সহযোগিতা অব্যাহত রেখে আসছেন। 


Tag
আরও খবর