কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

লাশ দাফনে বাধা ও অনৈতিক কর্মকান্ড, ভূমিদস্যুতার অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন


জায়গা জমির বিরোধের জেরে একই বাড়ীর গত শুক্রবার মারা যাওয়া মৃত বাবুল মিয়ার লাশ দাফন করতে বাঁধা দেওয়া, অগ্নি সংযোগ ও অনৈতিক কর্মকান্ডের অভিযোগে এলাকাবাসী মানববন্ধন করেন।


নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার ১নং জয়াগ ইউনিয়ন বাওরকোট গ্রামে লোকমান ডাক্তার বাড়ির ৯ ফেব্রুয়ারী (শুক্রবার) জুম্মা নামাজের পর শতশত এলাকাবাসীর উপস্থিতিতে আইনজীবী আবুল কালাম আজাদ ও মুরাদ হোসেন সহোদরের বিরুদ্ধে ভূমিদস্যু, অনৈতিক কর্মকান্ডের অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন করেন। 


গত শুক্রবার রাতে একই বাড়ির মৃত- বাবুল মিয়ার লাশ অভিযুক্ত আইনজীবী আজাদ ও মুরাদ সহোদরা দাফনে বাঁধা দিলে এলাকাবাসীর সহযোগিতায় ১৪ ঘন্টা পর লাশ দাফন সম্পন্ন হয়।


একই বাড়ির ভুক্তভোগী জেসমিন আকতার মুন্নি, সপ্না আকতার, শিরীন আক্তার, প্রবাসী আমির হোসেন সোহেল ও জেসমিন আকতার এর বোনের স্বামী প্রবাসী পারভেজ হোসেন (একই পরিবার) এর নামে মামলা দায়ের করেন। এতে জেসমিন আকতার কোর্টে হাজিরা দিতে গেলে পুলিশ তাকে গ্রেফতার করেন।



মানববন্ধনে ভুক্তভোগীদের মামলা প্রত্যহার ও জেসমিন আকতার এর মুক্তির দাবিতে এলাকাবাসী অভিযোগ করে সাংবাদিকদের জানান,  আজাদ ও মুরাদ সহোদরা মামলার হুমকি দিয়ে এলাকার মানুষদের ভয় ভিতি প্রদর্শন করে আসছেন। মৃত বাবুল মিয়ার দাফনের দুই দিন পর আগুন লাগিয়ে ভুক্তভোগীদের জড়িয়ে মামলা ও বিভিন্ন হয়রানি করার লিপ্ত আছেন। এবং এর আগে এলাকায় জনপ্রতিনিধিদের সমন্বয়ে একাধিক বার মিমাংসা করার  চেষ্টা করেও কোন ফল পাওয়া যায় নি, এবং অপমান জনক মন্তব্য করে আসছেন।  এলাকাবাসী ভুক্তভোগীদের মামলা প্রত্যাহারের দাবি ও অনৈতিক কর্মকান্ড থেকে মুক্তি চান।


মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি সদস্য ২নং ওয়ার্ড মহিন উদ্দিন মোহন, সমাজসেবক ও ব্যবসায়ী আবদুল হাই ভুইয়া, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মামুন মিয়া, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাইন উদ্দিন পাখি, প্রবাসী মোশাররফ হোসেন ও জাতীয় পার্টির উপজেলা নেতা মোঃ সেলিম স্থানীয় সামাজিক ব্যাক্তিবর্গ।



Tag
আরও খবর