কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কড়িহাটি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন ব্যবসায়ী আবদুল আউয়াল বিপ্লব।





বহুল আলোচিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কড়িহাটি উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন ব্যবসায়ী, সমাজসেবক ও বাংলা পাওয়ার কোম্পানির এর স্বত্বাধিকারী মোঃ আব্দুল আউয়াল বিপ্লব। 

গত ১৪ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড  কুমিল্লা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির প্রবিধানমালা ২০২৪ এর ৬৪ (১০) দ্বারা অনুসরণ করে পরবর্তী ৬ মাসের জন্য ৪ সদস্য বিশিষ্ট এডহক কমিটির অনুমোদন পত্র জারি করা হয়। এডহক কমিটির অনুমোদন পত্র অনুযায়ী সভাপতি পদে নির্বাচিত হলেন তরুণ ব্যবসায়ী, সমাজে সেবক, বাংলা পাওয়ার লিমিটেড এর স্বত্বাধিকারী আবদুল আউয়াল বিপ্লব। 

এছাড়া সদস্য সচিব হিসেবে পদাধিকার বলে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ মনির হোসেন, শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ আবদুল্লাহ ও অভিভাবক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হলেন মোঃ শাহরিয়ার রসীদ খসরু।

নবনির্বাচিত সভাপতি আবদুল আউয়াল তার প্রতিক্রিয়া জানতে চাইলে, তিনি জানান, কাগজ পত্রে আমি সভাপতি নির্বাচিত হলেও মূল সভাপতি আপনারা। আমি আপনাদের সহযোগিতায় বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন সহ সকল উন্নয়নের জন্য আপনাদের সহযোগিতার কামনা করছি। আমি আপনাদেরকে নিয়ে শিক্ষার মানোন্নয়ন করতে চাই। 

নবনির্বাচিত সভাপতি আবদুল আউয়াল বিপ্লব নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলা পিতাস্বপুর গ্রামের  মৃত আবুল বাশার এর কৃতি সন্তান। 

Tag
আরও খবর