কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মাদরাসা গুলো জঙ্গি উৎপাদনের কারখানা - মাদরাসায় বোর্ডের চেয়ারম্যান নুরুল হক


মাদরাসা গুলো ছিল জঙ্গি উৎপাদনের কারখানা, মাদরাসার ছাত্রদের চাকুরী দেওয়া হতো না, চাকরির লাভের আশায় বিভিন্ন ভাবে নাজেহাল করা হতো। আওয়ামী দুঃশাসনে এদেশে মাদরাসা শিক্ষাকে কুক্ষিগত করা রাখা হয়েছে।  এমন মন্তব্য করেন বাংলাদেশ একমাত্র মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মোহাম্মদ নুরুল হক।

নোয়াখালী জেলার চাটখিল উপজেলার ইউনুছ-হালিমা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার মাঠে ১ লা মার্চ (শনিবার) সকাল ১১ টায় সিনিয়র শিক্ষক মাওলানা আবদুল আউয়াল এর সঞ্চালনায়, সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা ও অনুষ্ঠানের সভাপতি মুহেব্বুল্লাহ মীর। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মোহাম্মদ নুরুল হক। অনুষ্ঠানে ইউনুছ-হালিমা ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের সৌজন্যে ৩০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা স্কুলের প্রধান শিক্ষক মোঃ গোলাম কিবরিয়া, মাওলানা আবদুস সালাম, প্রদান পৃষ্ঠপোষক ডাক্তার শামসুর রহমান্, মাদরাসার সিনিয়র সহ-সভাপতি মাহবুবর রহমান মামুন।

আরও উপস্থিত ছিলেন, গভর্নিং বডির সহ সাধারণ সম্পাদক রেজানুর পাটোয়ারী লিটন, সদস্য মোশাররফ হোসেন সেলিম গাজী, মোঃ নাছির উদ্দীন, শরীফ উল্লা মীর ও ফরহাদ হোসেন শান্ত ও সামাজিক ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে মেধা অনুসারে ইবতেদায়ি প্রথম শ্রেণি থেকে দাখিল দশম শ্রেণি পর্যন্ত মোট ৩০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়। পরে, অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন।


Tag
আরও খবর