কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চাটখিলে বিএনপির ইফতার মাহফিল


বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় নোয়াখালীর চাটখিলে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) বিকালে মোহাম্মদপুর ইউনিয়নের পরানপুর-কাঁকড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই আয়োজন করা হয়। দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হালিম বিএসসি।

চাটখিল উপজেলা যুবদলের সদস্য ইমাম হোসেন ও নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সহ-সম্পাদক সিরাজুল ইসলাম হাসানের যৌথ সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট আবু হানিফ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা  বিএনপি'র সদস্য সচিব শাহাজান রানা, যুগ্ন আহবায়ক ইমাম হোসেন টিপু, লিয়াকত আলী ভুট্টো, আনিস আহমেদ হানিফ, মিজানুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর, যুগ্ন আহবায়ক ফখর উদ্দিন ফিরোজ, নোয়াখালী স্বেচ্ছাসেবকদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক মনির হোসেন শুভ, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আমিন, ইউনিয়ন যুবদলের সভাপতি নুর নবী চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন, স্বেচ্ছাসেবক দলের নেতা সাইফুল ইসলাম রাশেদ, ইয়াসিন আরাফাত শান্ত প্রমুখ।

ইফতার পূর্ব মুহুর্তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত হোসেন কোকোর বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাজহারুল ইসলাম হৃদয়।

ইফতার ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির নেতা আনিস আহমেদ, ইউনুছ সরকার,বীর মুক্তিযোদ্ধা মাইন উদ্দিন,শহীদ উল্লাহ মেম্বার, জাহাঙ্গীর আলম, তাজুল ইসলাম, আব্দুল হান্নান, বাহার উদ্দিন মেম্বার, এডভোকেট আনোয়ার হোসেন সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল ও  এলাকার সর্বস্তরের মানুষ।

Tag
আরও খবর