কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মাদকমুক্ত ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই- বাহার উদ্দিন


মাদক মুক্ত সমাজ গঠন, সামাজিক অবক্ষয় দূর করতে, সুন্দর ও পরিবেশ গঠন, সুন্দর সমাজ গঠনের মাধ্যমে, সমাজে যুবসমাজ সুন্দর পরিবেশে গড়ে উঠতে পারার একমাত্র মাধ্যম হচ্ছে খেলাধুলা - এমন মন্তব্য করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি বাহার উদ্দিন।

নোয়াখালী জেলার চাটখিল উপজেলা ঐতিহ্যবাহী কড়িহাটি উচ্চ বিদ্যালয় মাঠে বুধবার বিকেলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথির হিসেবে খেলা উদ্বোধন করেন, ইউনিহেলথ স্পেশালাইজড হাসপাতাল লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক বাহার উদ্দিন।

খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইউনিস্মার্ট  হেলথ কেয়ার লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার ইসমাইল হোসেন, মোহাম্মদ রাসেল, হাবিবুর রহমান কিরণ, আব্দুল মান্নান, আরাফাত হোসেন ও মোঃ ইউসুফ।

টুর্নামেন্টের ৩২ টি দল অংশ নিয়ে, টুর্নামেন্টটি সম্পূর্ণ নক আউট সিস্টেমে পরিচালিত হচ্ছে।  উদ্বোধনী খেলায় আসলাম একাদশ বনাম সাতরং সাত্রাপাড়া একাদশ এর মধ্যকার উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় সম্পূর্ন সময় গোলশূন্য ড্র হওয়ায় ট্রাইব্যাকারে আসলাম একাদশ (৪-৩) গোলে জয়ী হন।

টুর্নামেন্টের খেলা পরিচালনা করেন জামাল হোসেন মানিক। অতিথিবৃন্দরা ম্যান অব দ্যা ম্যাচ এর পুরষ্কার মোহাম্মদ জাকির হোসেন ফুয়াদের হাতে তুলে দেন।

Tag
আরও খবর