কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

চাটখিলের কৃতি সন্তান টিপুর রেইনহ্যামে ক্রিকেট গল্প



চাটখিলের কৃতি সন্তান টিপুর রেইনহ্যামে ক্রিকেটে বেড়ে ওঠার গল্পের বর্ননায় যা প্রকাশ পেল 

লন্ডন ভাইকিং এর প্রেসিডেন্ট এম জে হাসান এর ফেসবুক থেকে সংগ্রহ -


পূর্ব লন্ডনের একটি উপশহর রেইনহ্যাম — এক নিরিবিলি শহরতলী। যেখানে ক্রিকেট শুধু খেলা নয়, যেন জীবনেরই আরেকটা রূপ। রেইনহ্যাম ক্রিকেট ক্লাবের প্যাভিলিয়ান বসে আছে আশরাফুল ইসলাম জনি, আর ঠিক তখনই এগিয়ে এলেন টিপু ভাই , হাতে এক প্যাকেট ক্রিস্পস আর এক কাপ চা। হাসিমুখে বললেন, “চা খেয়ে নাও, খেলা শুরু হয়ে যাবে।” এতটা সাধারণ অথচ আন্তরিক আতিথেয়তা যেন বলে দিচ্ছিল, এই মানুষটি শুধু ক্রিকেটার নন, এক প্রাণবন্ত গল্পও বটে। তিনি তখন পরের ব্যাটসম্যান, পুরো গিয়ারে তৈরি, কিন্তু যেন সেই প্রস্তুতির ভেতরেও স্মৃতির জানালা গুলো খুলে বসে আছেন। গল্পের মতো করে বলতে লাগলেন—রেইনহ্যাম ক্রিকেট ক্লাবের সঙ্গে তার পথচলা, কীভাবে এই ক্লাবটা ধীরে ধীরে তার জীবনের অংশ হয়ে উঠল।


রেইনহ্যাম ক্লাবটির রয়েছে এক গৌরবময় ঐতিহ্য, এবং খেলোয়াড়দের প্রতিভা শনাক্ত করার ক্ষেত্রে তাদের দক্ষতা প্রশংসনীয়। খেলোয়াড় ও সংগঠক হিসেবে ১৫ বছরেরও বেশি অভিজ্ঞতা নিয়ে কাজ করায় টিপু এই ক্লাবের নজরে আসেন। প্রথমে খেলোয়াড় হিসেবে শুরু করলেও, এখন তিনি জুনিয়রদের গাইড, মেন্টর, এবং প্রেরণা। ব্যাট-বল শেখানোর বাইরেও তিনি খেলোয়াড়দের শেখান ধৈর্য, মনোসংযোগ আর শৃঙ্খলা। ক্রিকেটের সেই অদৃশ্য দিকগুলো, যা স্কোরবোর্ডে দেখা যায় না, কিন্তু ক্যারিয়ার গড়ে দেয়।


তার হাস্যরসের মনোভাব তার প্রশিক্ষণ পদ্ধতিকে আরও উপভোগ্য করে তোলে। পরিশ্রমের ফলও তিনি পেয়েছেন—ক্লাব সেক্রেটারি হয়েছেন, পাশাপাশি রেইনহ্যাম সেকেন্ড টিমের অধিনায়ক। তবে তার স্বপ্ন এখানেই থেমে নেই, তিনি চান আরও বড় পরিসরে ক্রিকেটকে ছুঁয়ে দেখতে।


লন্ডন এর বিখ্যাত এনসিএল লিগ এর প্রিমিয়ার ডিভিশনের অধিনায়ক টিপু শামসুদ্দিন। এবং এ লীগে বাংলাদেশের জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফুল ইসলাম ও আকবর আলী খেলেছিলেন।




সাম্প্রতিক সময়ে যখন যুক্তরাজ্যে প্রচুর খেলোয়াড় আসছেন এবং বিভিন্ন লিগ গঠিত হয়েছে, ক্রিকেটে প্রবেশ অনেক সহজ হয়েছে। টিপু যখন শুরু করেছিলেন, তখন দৃশ্যপট ছিল একদমই আলাদা। ২০১০ সালের দিকে খুব বেশি খেলোয়াড ও অর্গানাইজার ছিল না পূর্ব লন্ডনে। সেই সময়ে তিনি ছিলেন ব্যতিক্রম, যিনি নিজের চেষ্টায়, ধৈর্য আর বিশ্বাস দিয়ে তার ওয়েস্টহাম ক্রিকেট ক্লাব এর যাত্রা ছিল খুবই অনুপ্রেরণাদায়ক!


এখন যারা যুক্তরাজ্যের ক্রিকেটে নিজেদের অবস্থান তৈরি করেছে, তাদের মধ্যে অনেকেই টিপু ভাইয়ের হাতে গড়া।

এই টিপু ভাইয়ের মতো মানুষরা যেন এক নীরব বিপ্লবী , যারা ক্রিকেট দিয়ে জীবন বদলান, মাঠের বাইরেও খেলে যান এক অন্য খেলা। তার মতো লোকদের জন্যই তো আমরা বুঝি—ক্রিকেট শুধু খেলার নাম নয়, এটা একধরনের দায়িত্ব, একধরনের ভালোবাসা, যেটা জীবনের শেষ ওভারের আগ পর্যন্ত খেলে যেতে হয়।


টিপু, নোয়াখালী জেলার চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের সাধুরখিল গ্রামের রাজার বাড়ির আবুল খায়ের এর পুত্র।

Tag
আরও খবর