কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মাজারে ঢিল ছোড়াকে কেন্দ করে প্রতিবন্ধী যুবককে পিলারের সাথে বেঁধে রক্তাক্ত জখম


নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের ছোট জীবনগরে একটি মাজারে ঢিল ছোড়ার অভিযোগে এনে একই  গ্রামের জহিরুল ইসলামের মানসিক প্রতিবন্ধী ছেলে সাইফুল ইসলাম শিপন (২৩) কে পিলারের সাথে বেঁধে নির্মম নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে।


শিপন বর্তমানে চাটখিল সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় শিপনের ভাই রিপন হোসেন বুধবার দুপুরে চাটখিল থানায় ছয় জনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দায়ের করেছেন। 


শিপনের স্বজনরা জানান, সাইফুল ইসলাম শিপন মানসিক  রোগী হিসাবে এলাকার সবাই জানে। তারপরেও মঙ্গলবার মধ্যরাতে ছোট জীব নগর দরবার শরীফের (মাজার) ভক্ত কতিপয় বেশ কিছু উশৃংখল যুবক তাকে ধরে এনে বিদ্যুতের পিলারের সাথে বেঁধে নির্যাতন চালায়। পরে শেষ রাতের দিকে তার অভিভাবকরা কাকুতি মিনতি করে তাকে তাদের কাছ থেকে ছাড়িয়ে নেয়। 


এই নিয়ে একটি ভিডিও ভাইরাল হলে ক্ষোভের সৃষ্টি হয় জনসাধারণের মাঝে। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে  ব্যবস্থা নিচ্ছে।

Tag
আরও খবর