কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে দুইদিন ব্যাপী "পিঠা উৎসব"



উত্তরী হাওয়ায় ভেসে ভেসে ষড়ঋতুর বাংলাদেশে আগমন ঘটে শীতকালের। লেপ-কম্বলের উষ্ণতার পাশাপাশি ঘরে ঘরে পড়ে যায় হরেক রকম পিঠা তৈরীর ধুম।

বাঙালি এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি প্রতি বছর আয়োজন করে পিঠা উৎসবের। এই শীতেরই এক আকর্ষণ গ্রামের গান। বাংলার সংস্কৃতিকে আরো উজ্জীবিত রাখতে আর প্রাণে গানের সঞ্চার করতে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি দুইদিনব্যাপী ২২ ও ২৩ জানুয়ারি, “পিঠা উৎসব-১৪৩২” আয়োজন করেছিল। দুইদিনব্যাপী এই পিঠা উৎসবে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ৭ টি বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে বাহারি রকমের পিঠা-পুলির ৭ টি স্টলসহ নানা আয়োজনে মুখরিত ছিল ক্যাম্পাস। শুধু পিঠা না, উৎসবের আকর্ষণ ছিল প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কালচারাল ক্লাব কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের। পল্লীগীতি-নাচ ও সবার স্বতস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি দিয়েছে এক ব্যতিক্রমী অবয়ব ।

বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনের পাশাপাশি সম্মানিত শিক্ষকগনের অসাধারণ পরিবেশনায় অনুষ্ঠানটি নতুন মাত্রা লাভ করে।

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ আব্দুল মান্নান চৌধুরী সকাল ১১টায় উক্ত “পিঠা উৎসব-১৪৩২” এর শুভ উদ্বোধন করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ এর প্রিন্সিপাল এডভাইজার প্রফেসর ড. মো: আনোয়ারুল কবির, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, রেজিস্ট্রার, এক্সাম কন্ট্রোলার, বিভিন্ন বিভাগের প্রধানগন, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা- কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

Tag
আরও খবর