কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

চৌদ্দগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় সড়ক দুর্ঘটনায় ২জন নিহত.

চৌদ্দগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় সড়ক দুর্ঘটনায় ২জন নিহত

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় অপর কাভার্ডভ্যানের চালক ও তার সহযোগী নিহত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ লোকমান হোসেন।

৪ জুন মঙ্গলবার ভোর ৫টার দিকে উপজেলার ছুপুয়া রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কাভার্ডভ্যান চালক মো. সাগর এবং তার সহযোগী বেলাল হোসেন। তাদের উভয়ের বাড়ি কুড়িগ্রাম জেলায়।

ওসি জানান, হঠাৎ মহাসড়কের মাঝখানে কাভার্ডভ্যানটির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। পরে ইঞ্জিন চালু করার জন্য পেছন থেকে অপর একটি কাভার্ডভ্যান দিয়ে ধাক্কা দেয়। একপর্যায়ে ইঞ্জিন চালু হয়ে সামনে থাকা আরেকটি গাড়ির পেছনে গিয়ে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই চালক ও তার সহযোগী নিহত হয়।

ওসি আরও জানান, এ ঘটনার পর পেছন থেকে ধাক্কা দেয়া কাভার্ডভ্যানটি ফেলে চালক ও সহযোগী পালিয়ে যায়। আমরা দু'টি কাভার্ডভ্যান উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। মরদেহগুলো উদ্ধার করা হয়েছে।

আরও খবর