নাঙ্গলকোটে হুগলি দীঘির পাড় মসজিদে ‘প্রত্যয়’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা ওয়াজেদুল কবির রাশেদ শেরপুরে কারিতাসের আয়োজনে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩ ঝাড়ু-বালতি হাতে তরুণরা, বদলে গেল গোল চত্বরের চিত্র দ্বীপ ইউপি গাবুরায় ব্রতীর ভাসমান স্বাস্থ্যসেবা ক্যাম্প বড়লেখায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ রাজবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মৌলভীবাজার ইসলামিক স্কুলে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেরপুরের ঝিনাইগাতী বাজার সাব পোস্ট অফিসের কার্যক্রম দীর্ঘদিন যাবৎ বন্ধ, নষ্ট হচ্ছে অবকাঠামো, মাদকসেবীদের আড্ডাখানা শত বছরের পুরোনো পাঁচবিবি শিবমন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১

সম্পত্তির জন্য সন্তানের হাতে বাবা ও ভাই খুন

সম্পত্তি ভাগাভাগি নিয়ে বিরোধের জের ধরে দিনাজপুরের চিরিবন্দর উপজেলায় সন্তানের হাতে বাবা ও ভাই খুনের ঘটনা ঘটেছেমঙ্গলবার (১২ মে) সকাল সাতটায় চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের মণ্ডলপাড়ায় এ ঘটনা ঘটে।



নিহতরা হলেন মণ্ডলপাড়ার মৃত আব্দুল জব্বারের ছেলে শহিদুল ইসলাম দুলু (৭০) ও তার ছেলে কাবিল (৩২)।

এই ঘটনার পর থেকে শহিদুল ইসলামের দুই ছেলে সাকিব (১৮) ও সাদিকুল (৩০) পলাতক রয়েছে। নিহত কাবিল বড় স্ত্রীর ছেলে এবং পলাতক সাকিব ও সাদিকুল ছোট স্ত্রীর ছেলে।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুন নবী এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, শহিদুল ইসলামের দুটি স্ত্রী রয়েছে। দীর্ঘদিন ধরে তার জমি নিয়ে দুই স্ত্রীর ছেলেদের মধ্যে বিরোধ চলছিল। সম্প্রতি ধান কর্তনের পর তিনি দুই পরিবারকে সমানভাবে জমি বণ্টন করে দেন। তবে কয়েকদিন ধরে জমিতে চাষ করা ভুট্টার সমান ভাগ দাবি করছিল ছোট স্ত্রীর ছেলে সাকিব ও সাদিকুল।
মঙ্গলবার ভোরে ভুট্টা ক্ষেতে এ বিষয় নিয়ে বাবা ও ভাইয়ের সঙ্গে সাকিব ও সাদিকুলের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা লোহার রড দিয়ে বাবা ও ভাই কাবিলকে আঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই বাবা শহিদুল ইসলাম মারা যান। স্থানীয়রা গুরুতর আহত কাবিলকে উদ্ধার করে সৈয়দপুরের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, ঘটনার পর থেকে ঘাতক দুই ভাই পলাতক রয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত লোহার রড উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Tag
আরও খবর


সম্পত্তির জন্য সন্তানের হাতে বাবা ও ভাই খুন

১০৯ দিন ১৪ ঘন্টা ৩৯ মিনিট আগে