সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড

যৌতুকের জন্য স্বামীসহ শ্বশুরবাড়ির অমানুষিক নির্যাতনের অভিযোগ: ৪বছরের সন্তানসহ ঘর ছাড়া স্ত্রী


দিনাজপুরের চিরিরবন্দরে যৌতুকের জন্য এক গৃহবধূকে অমানুষিক নির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে স্বামীসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী গৃহবধূ মোছা. এমি বেগম নিজে বাদী হয়ে দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে (চিরিরবন্দর) এই মামলাটি দায়ের করেন।

​মামলায় অভিযুক্তরা হলেন—গৃহবধূর স্বামী মো. আব্দুল হালিম, জা মোছা. আল হেলিনা লিপি, দেবর মো. শ্যামল এবং ননদ মোছা. মুক্তি বেগম।

​মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের অক্টোবর মাসে দিনাজপুর চিরিবন্দর উপজেলার ফতেজংপুর, চৌধুরীপাড়া এলাকার মৃত তকিব উদ্দিনের ছেলে মো. আব্দুল হালিমের সঙ্গে বোচাগঞ্জ উপজেলার দকচাই(সরকার পাড়া) এলাকার মোঃসফিকুল ইসলামের মেয়ে এমি বেগমের বিয়ে হয়। বর্তমানে তাদের একটি ৪বছরেরফ ্ বর কন্যা সন্তানও রয়েছে। বিয়ের পর থেকেই অভিযুক্তরা এমি বেগমের কাছে ব্যবসার জন্য দুই লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। ভুক্তভোগী গৃহবধূর পরিবার এর আগে এক লাখ টাকা দিলেও অভিযুক্তরা আরও টাকার জন্য চাপ প্রয়োগ করতে থাকেন।

​গত ১৮ জুন ২০২৬ তারিখ বিকালে যৌতুকের টাকা না দেওয়ায় স্বামী আব্দুল হালিমসহ অন্য অভিযুক্তরা এমি বেগমকে শারীরিকভাবে নির্যাতন করেন। মারপিটের একপর্যায়ে তাকে শিশু সন্তানসহ বাড়ি থেকে বের করে দেওয়া হয়।

​ভুক্তভোগী গৃহবধূ গুরুতর আহত অবস্থায় স্বজনদের সহায়তায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। চিকিৎসার পর গত ২১ জুন ২০২৬ তারিখে তিনি আদালতে একটি মামলা দায়ের করেন।যাহার নাম্বার সিআর ২৯৪/২৬। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত, চিরিরবন্দর দিনাজপুর  এর বিচারক  , আদেশ প্রাপ্তির ৩০ দিনের মধ্যে চিরির বন্দর থানার অফিসার ইন চার্জকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

​এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য এবং আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আদালতের কাছে জোর প্রার্থনা জানিয়েছেন ভুক্তভোগী গৃহবধূ।





Tag
আরও খবর


সম্পত্তির জন্য সন্তানের হাতে বাবা ও ভাই খুন

১০৭ দিন ২১ ঘন্টা ৫৮ মিনিট আগে