কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

চুয়েটের স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৭ জুন, আবেদন শুরু ১০ মে থেকে

/স্বাক্ষরিত// মুহাম্মদ রাশেদুল ইসলাম 01815-816225 সহকারী রেজিস্ট্রার (সমন্বয়) উপাচার্য মহোদয়ের দপ্তর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়



দেশের প্রকৌশল গুচ্ছের তিন বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের লেভেল-১/টার্ম-১ এর ভর্তি পরীক্ষা আগামী ১৭ই জুন (শনিবার) ২০২৩ খ্রি. একযোগে স্ব-স্ব কেন্দ্রে অনুষ্ঠিত হবে। আগামী ১০শে মে (বুধবার) ২০২৩ খ্রি. সকাল ৯.০০ ঘটিকা থেকে অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ শুরু হবে এবং আগামী ২২শে মে (সোমবার) ২০২৩ খ্রি. রাত ১১.৫৯ ঘটিকায় শেষ হবে। অন্যদিকে আবেদনকারীর মধ্য থেকে আগামী ৩রা জুন (শনিবার) ২০২৩ খ্রি. যোগ্য প্রার্থীদের রোল নম্বর ও পরীক্ষা কেন্দ্রসহ নামের তালিকা প্রকাশ করা হবে। এছাড়া আগামী ৮ই জুলাই (শনিবার) ২০২৩ খ্রি. ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মেধাতালিকা প্রকাশ করা হবে আশা প্রকাশ করা হচ্ছে। আবেদন করার ওয়েবসাইট: https://www.admissionckruet.ac.bd/

গতকাল ২৫শে এপ্রিল ২০২৩ খ্রি. চুয়েট-কুয়েট-রুয়েট কেন্দ্রীয় ভর্তি কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। চুয়েটের পুরকৌশল অনুষদের ডিন ও প্রকৌশল গুচ্ছের চুয়েটের প্রতিনিধিত্বকারী অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন। 

এবার চুয়েটে নিয়মিত ৯২০টি আসন ও সংরক্ষিত ১১টিসহ মোট ৯৩১টি আসন, কুয়েটে নিয়মিত ১০৬০টি ও সংরক্ষিত ৫টিসহ মোট ১০৬৫টি আসন এবং রুয়েটে নিয়মিত ১২৩০টি ও ৫টিসহ মোট ১২৩৫টি আসন সবমিলিয়ে নিয়মিত ৩২১০টি ও সংরক্ষিত ২১টিসহ সর্বমোট ৩২৩১টি আসনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনের যোগ্যতা হিসেবে প্রার্থীকে ২০২২ সালে অনুষ্ঠিত উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৪.০০ বা সমতুল্য গ্রেড পেয়ে পাশ করতে হবে অথবা ২০২১ সালের নভেম্বর বা তারপরে GCE 'A' লেভেল সার্টিফিকেটপ্রাপ্ত হতে হবে। এছাড়া প্রার্থীকে গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন বিষয়ে আলাদাভাবে গ্রেড পয়েন্ট ৫.০০ পেতে হবে অর্থাৎ ৩টাতে মোট গ্রেড পয়েন্ট ১৫.০০ হতে হবে এবং ইংরেজি বিষয়ে কমপক্ষে গ্রেড পয়েন্ট ৪.০০ পেতে হবে। ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীদের ক্ষেত্রেও উক্ত বিষয়সমূহে সমতুল্য গ্রেড পয়েন্ট পেতে হবে।

"ক" গ্রুপে ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ আর "খ" গ্রুপে ইঞ্জিনিয়ারিং বিভাগ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগে দুই গ্রুপে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 'ক' গ্রুপের আবেদন ফি ১২০০ টাকা এবং 'খ' গ্রুপের আবেদন ফি ১৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। 






আরও খবর