কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

চট্টগ্রামে তুলাতলী বস্তিতে আগুন , ৪০ ঘর পুড়ে ছাই

চট্টগ্রামে তুলাতলী বস্তিতে আগুন , ৪০ ঘর পুড়ে ছাই




চট্টগ্রাম নগরীর বাকলিয়া  তুলাতলী বস্তিতে  ভয়াবহ  অগ্নিকান্ডে পুড়ে  ৪০টি ঘর ছাই  হয়ে যায়।

সোমবার (০১ মে) বেলা পৌনে ১১টার দিকে বাকুলিয়া রাজাখালীর ওই বস্তিতে আগুন লাগে। এ সময়  ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের আধাঘণ্টার চেষ্টায় বেলা সাড়ে ১১টার দিকে ওই বস্তির আগুন নিয়ন্ত্রণে আসে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. আবদুল্লাহ বলেন, বেলা পৌনে ১১টার দিকে বাকলিয়া রাজাখালীর জামাইবাজারের একটা বাসা থেকে প্রথমে এ আগুনে সূত্রপাত হয়। এরপর আগুন তুলাতলী বস্তিতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এ আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে তাদের সঙ্গে আগ্রাবাদ থেকে আরও দুটি ইউনিট যোগ দেয়। তাদের আধাঘণ্টার চেষ্টায় বেলা সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তার আগেই বস্তির ৪০টি ঘর পুড়ে ছাই হয়।

আগুনে ক্ষয় ক্ষতি  সম্পর্কে ফায়ার সার্ভিসের উপপরিচালক তাৎক্ষণিক কিছু 
জানাতে পারেনি। 

আরও খবর