কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

চট্টগ্রামে ১৪ দলের গণসমাবেশে দু’পক্ষের সংঘর্ষ, ওয়ার্ড কাউন্সিলরসহ আহত ১০

চট্টগ্রামে ১৪ দলের গণসমাবেশে দু’পক্ষের সংঘর্ষ



চট্টগ্রাম  নগরীর লালদীঘি পাড়ে ১৪ দলের গণসমাবেশে দু’পক্ষের সংঘর্ষে  একজন ওয়ার্ড কাউন্সিলরসহ  ১০ আহত হয়েছে।

বুধবার (৩১ মে) বিকাল  পাঁচটার দিকে  চট্টগ্রাম জেলা পরিষদ মার্কেটের সামনে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে চসিক ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরীসহ অন্তত ১০ জন আহত হয় বলে জানা গেছে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, মিছিল নিয়ে সমাবেশে আসার সময় দুই গ্রুপের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে দু’পক্ষই ইট পাটকেল ছুড়তে শুরু করে। পরে এটি সমাবেশের চেয়ার ছোড়াছুড়ি পর্যন্ত গড়ায়। এ সময় কাউন্সিলর ওয়াসিম মাথায় আঘাত পান। পরে সিনিয়র নেতাদের সহযোগিতায় পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

জানা যায়, দীর্ঘ পাঁচ বছর পর ওই সমাবেশের আয়োজন করে ১৪ দল। সমাবেশে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ান ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগের দুই পক্ষ। এ সময় তারা চেয়ার ছোড়াছুড়ি ও ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে আহত হন পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর ওয়াসিম উদ্দিনসহ কয়েকজন।

সমাবেশে বিশৃঙ্খলার বিষয়ে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, বড় সংগঠনে পছন্দ-অপছন্দ থাকতে পারে। তাই বলে একে অপরের বিরুদ্ধে সংঘর্ষে জড়াতে পারি না। আমরা সবসময় এটা বলি। তবুও অনেকে উদ্দেশ্য নিয়ে এখানে আসেন ও ষড়যন্ত্র করেন। মিছিল নিয়ে এসে বিশৃঙ্খলা করেন।

মহানগর ১৪ দলের সমন্বয়ক ও মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি খোরশেদ আলম সুজন বলেন, মিটিংয়ে সবাই নেতার বক্তব্য শুনতে এসেছে, মারামারি দেখতে আসেনি। সমাবেশ মারামারি করার জায়গা নয়।কারা  মারামারি করেছে  সেটা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর