কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সিইউএসএস এর উদ্যোগে ‘চিটাগাং সায়েন্স কার্ণিভাল অনুষ্ঠিত

সিইউএসএস এর উদ্যোগে ‘চিটাগাং সায়েন্স কার্ণিভাল অনুষ্ঠিত




চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টেফিক সোসাইটির (সিইউএসএস)  আয়োজনে ও
বসুন্ধরা অয়েল এন্ড গ্যাস কোম্পানী লিমিটেড এবং বায়োজিন কসমেসিউটিক্যালস এর পৃষ্ঠপোষকতায়  দিনব্যাপি তৃতীয়
‘চিটাগাং সায়েন্স কার্ণিভাল ৩.০’ অনুষ্ঠিত হয়েছে।

১৫ জুন  সকাল  ১১  টায় চবি সমাজ বিজ্ঞান অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত সায়েন্স কার্ণিভালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে, চবি সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর সিরাজ উদ দৌল্লাহ, চবি জীব বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ তৌহিদ হোসেন, চবি ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. রাশেদ মোস্তফা, চবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী এবং বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ বাসনা রানী মুহুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিইউএসএস এর উপদেষ্টা চবি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের প্রফেসর ড. লায়লা খালেদা। এ ছাড়াও বক্তব্য রাখেন সিইউএসএস এর উপদেষ্টা ও চবি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আল ফোরকান, বসুন্ধরা অয়েল কোম্পানী লিমিটেড এর ব্রাঞ্চ ম্যানেজার জনাব ফারাজ হোসেন রুমান এবং বায়োজিন কসমেসিউটিক্যালস এর সিনিয়র অপারেশন ম্যানেজার জান্নাতুল ফেরদৌস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিইউএসএস এর সভাপতি জনাব মিনহাজুর রহমান। উদ্বোধনী বক্তব্য রাখেন সিইউএসএস এর সাধারণ সম্পাদক জনাব আবদুল মোহাইমেন জামিল ওয়াসি এবং সঞ্চালনা করেন জনাব দিবস দেব ও হুসনুম মামুরাত।

প্রধান অতিথির বক্তব্যে  উপাচার্য  সায়েন্টিফিক সোসাইটি আয়োজিত বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারীসহ উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, দেশের স্কুল-কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পদচারণায় আজকের এ বিজ্ঞান মেলা অনন্য এক মিলন মেলায় পরিণত হয়েছে।  উপাচার্য বলেন, কোমলমতি শিক্ষার্থীদের বিজ্ঞানভীতি দূর করতে এ মেলা অত্যন্ত কার্যকর এবং ফলপ্রসু ভূমিকা রাখবে। মাননীয় উপাচার্য আরও বলেন, আমাদের শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী ও সম্ভাবনাময়। তাদেরকে প্রযুক্তি নির্ভর আধুনিক শিক্ষায় গড়ে তুলতে পারলে একদিকে যেমন ভবিষ্যতে তাদের কর্মসংস্থানের সুযোগ ঘটবে অন্যদিকে দেশ-জাতি উপকৃত হবে। বিশ্বের নব নব চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে আমাদের সকলকে সচেষ্ট হতে হবে। মাননীয় উপাচার্য এ ধরণের মেলা নিয়মিত অব্যাহত রাখার আহবান জানান। তিনি এ মেলার সার্বিক সাফল্য কামনা করেন। 

দিনব্যাপি অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় চবি উপাচার্য অতিথিবৃন্দকে সাথে নিয়ে বিভিন্ন প্রজেক্ট প্রদর্শনী ঘুরে দেখেন। দুইপর্বে অনুষ্ঠিত এ মেলার প্রথম পর্বে ছিল-উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, বিভিন্ন সেগমেন্ট প্রদর্শনী ও বিচার কার্য পরিচালনা। দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় ‘নবায়নযোগ্য শক্তির ব্যবহার ও সম্ভাবনা : প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক সেমিনার। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউএসটিসি এর মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. নওশাদ আমিন। এবারের বিজ্ঞান মেলায় বিভিন্ন সেগমেন্টের মধ্যে ছিল পোস্টার প্রেজেনটেশন, প্রোজেক্ট শোকেসিং, হ্যাকাথন, রোবো সকার কম্পিটিশন, ব্রেইনস্টরমিং, কুইজ প্রভৃতি। এতে সারাদেশের ৬১টি শিক্ষাপ্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিটি সেগমেন্টে বিজয়ীদের পৃথক ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।   `™প্রেস বিজ্ঞপ্তি"

আরও খবর