কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন করলেন কক্সবাজার সিআইডি

স্বামীকে মারধর করে বিষপান করিয়ে কক্সবাজার সদর হাসপাতালে রেখে পালিয়ে যায় স্ত্রী। এরপর কক্সবাজার সদর মডেল থানায় অপমৃত্যু দায়েরের প্রায় পাচ বছর পরে চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলায় একজনকে গ্রেফতার করে রহস্য উদঘাটন করেছে কক্সবাজার সিআইডি।


শনিবার ১৭ জুন বিকালে কক্সবাজার জেলার বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ সাহেদ মিয়া এ তথ্যটি জানিয়েছেন।


তিনি জানান, ২০১৬ সালের ১০ নভেম্বর রাত সাড়ে আটটার দিকে কে বা কারা চকরিয়া কোনাকালী এলাকার মৃত হাবিবুর রহমানের (৩৫) ছেলে সালাউদ্দিন প্রকাশ আরিফকে বিষ পান করা অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে রেখে পালিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১১ নভেম্বর সকাল প্রায় ১১টার দিকে আরিফ মৃত্যুবরন করেন। ওই ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় একটি অপমৃত্যু রুজু হয়। যার মামলা নং- ৪৯/২০১৬। এরপর দীর্ঘ দুইবছর অনুসন্ধান করে কোন ক্লু না পেয়ে ২০১৮ সালে মামলার তদন্তভার দেওয়া হয় কক্সবাজার জেলা সিআইডি পুলিশকে।


সিআইডি’র বিশেষ পুলিশ সুপার জানান, মামলার অনুসন্ধান করতে গিয়ে কক্সবাজার বাস টার্মিনালের

একজন ভ্যান চালকের সূত্র পাওয়া যায়। তার সূত্র ধরে তার বোন ছলমা প্রকাশ ছালমা খাতুন (৩৫) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মামলার ঘটনা স্বীকার করেন এবং গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে আসামি। এবং গ্রেফতারকৃত আসামী ছালমা খাতুনকে বিজ্ঞ আদালতে হাজির করে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় জবানবন্দী গ্রহণ করা হবে জানিয়েছেন সিআইডি’র এই কর্মকর্তা।

Tag
আরও খবর