কক্সবাজার সদর থানাধীন আলীর জাহাল সিটি কলেজ এলাকায় চাঞ্চল্যকর মো: ইকরাম (৪০) হত্যাচেষ্টা ও গুলিবর্ষণ মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫। অদ্য ০৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ রাতে কক্সবাজার সদর উপজেলার লিংক রোড রেল ক্রসিং এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির মো: মুবিন (২৭), কক্সবাজার সদর পৌরসভার ০৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পলাইন্যা কাটা এলাকার রফিকুল ইসলামের ছেলে।
গত ০১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ রাত ২১:৩৫ ঘটিকায় কক্সবাজার সদর থানাধীন আলীরজাহাল এলাকায় সিটি কলেজের সামনে মো: ইকরামকে হত্যার উদ্দেশ্যে গুলি করে আসামিরা পালিয়ে যায়। এ ঘটনায় গত ০২ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে কক্সবাজার সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়। উক্ত মামলায় গ্রেফতারকৃত মুবিন এজাহারনামীয় ০৩ নম্বর আসামি।
র্যাব-১৫, ব্যাটালিয়ন সদর, কক্সবাজারের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চাঞ্চল্যকর এই মামলার পলাতক আসামি মুবিন কক্সবাজার সদর থানাধীন লিংক রোড রেল ক্রসিং এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ০৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ রাত আনুমানিক ০১:০৫ ঘটিকায় উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে র্যাব-১৫ এর এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
১১ দিন ২২ ঘন্টা ৪৬ মিনিট আগে
১৭ দিন ৩ ঘন্টা ৬ মিনিট আগে
১৬৪ দিন ৩ ঘন্টা ১৮ মিনিট আগে
১৬৬ দিন ২০ ঘন্টা ৪৭ মিনিট আগে
১৯৮ দিন ৯ ঘন্টা ৪৬ মিনিট আগে