পর্যটনে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করতে দেশের সব বিমানবন্দর ও দূরপাল্লার ট্রেনে ফ্রি ওয়াইফাই সেবা চালুর পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। ইতোমধ্যে এই পরিকল্পনা বাস্তবায়নে কাজও শুরু হয়ে গেছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ‘সবার জন্য ইন্টারনেট’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ তথ্য জানান।পর্যটন প্যাকেজ কক্সবাজার
তিনি বলেন, মানুষের দোরগোড়ায় আধুনিক ইন্টারনেট সেবা পৌঁছে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এর অংশ হিসেবে দেশের চারটি ট্রেনে পরীক্ষামূলকভাবে ইন্টারনেট সেবা চালু করা হয়েছে। যার মধ্যে দুটি ট্রেন কক্সবাজার রুটে চলাচল করে। পাশাপাশি সরকারি হাসপাতালগুলোতেও বিনামূল্যে ওয়াই-ফাই চালুর কার্যক্রম চলছে।
৪২ দিন ১১ ঘন্টা ২৮ মিনিট আগে
৪৫ দিন ৪ ঘন্টা ৫৭ মিনিট আগে
৭৬ দিন ১৭ ঘন্টা ৫৬ মিনিট আগে
৮৭ দিন ২১ ঘন্টা ২৭ মিনিট আগে
১৮৭ দিন ৫ ঘন্টা ২৭ মিনিট আগে
১৯৩ দিন ২ ঘন্টা ৪৯ মিনিট আগে
২২৩ দিন ৫ ঘন্টা ৪৬ মিনিট আগে
২৩৫ দিন ১২ ঘন্টা ১৮ মিনিট আগে