গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে পথচারীদের মধ্যে শরবত বিতরণ শান্তিগঞ্জে প্র'তা'র'ক স্বাধীন গ্রে'প্তা'র ইসলামী ব্যাংক সমুহ থেকে পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল মামলায় ডা. রাফসান জানি গ্রেফতার ঈদের ছুটিতে ঘরমুখো পবিপ্রবি: শিক্ষার্থীদের আনন্দ-অনুভূতির গল্প আদমদীঘিতে ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন কমিউনিটি পুলিশিংকে আদর্শ সংগঠন হিসাবে গড়ে তুলতে চাই : আইজিপি-আলী হোসেন ফকির ইসলামী ব্যাংকে সুশাসন ফিরিয়ে আনার দাবিতে ইসলামী সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন আজ বিশ্ব সিজোফ্রেনিয়া দিবস কালিগঞ্জে তরুণী অপহরণের চেষ্টায় আটক ২ কুতুবদিয়ায় 'নিদেক' ফটোগ্রাফি এক্সিবিশন প্রতিযোগিতা সম্পন্ন লাখাইয়ে ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ফোর্স মোবিলাইজেশন। কুরবানির বর্জ্য পরিবেশসম্মতভাবে অপসারণে ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের সচেতনতা কার্যক্রম চিলাউড়া হলদিপুর ইউনিয়নসহ দেশবাসীকে বিএনপি নেতা সাজ্জাদ উল্লাহর ঈদের শুভেচ্ছা মিরসরাইয়ে বীর মুক্তিযোদ্ধা আবুল খায়েরের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ক্ষেতলালে যুবকের মরদেহ উদ্ধার হামের রোগীদের দায়িত্বরত ডাক্তার ও নার্সদের ঈদের ছুটি বাতিল : স্বাস্থ্যমন্ত্রী আগামী এক মাসের মধ্যেই রামিসা হত্যার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে: প্রধানমন্ত্রী কোম্পানীগঞ্জ দুটি আমের জন্য শিশুকে অমানবিক নির্যাতন সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে শ্রীমঙ্গলে সংবাদ সম্মেলন

কক্সবাজারে মানবতাবিরোধী অপরাধে পলাতক আসামি গ্রেপ্তার

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আব্দুস শুক্কুরকে (৭৭) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।


সোমবার (৩ জুলাই) কক্সবাজার সদর থানাধীন রুমানিয়াছড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার আব্দুস শুক্কুর কক্সবাজারের মহেশখালী থানার গুলগুলিয়াপাড়ার মৃত আলী রেজার ছেলে।


র‌্যাব জানায়, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় কক্সবাজার জেলার মহেশখালী এলাকায় হত্যা, গণহত্যা, অপহরণ, আটক, নির্যাতন ও লুটপাটসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ পাওয়ায় আব্দুস শুক্কুরের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তদন্ত শেষে তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। ২০১৫ সালের ২১ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আসামিকে ধরতে র‌্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে। গত ৩ জুলাই কক্সবাজার সদর থানাধীন রুমানিয়াছড়া এলাকায় অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আব্দুস শুক্কুরকে গ্রেপ্তার করা হয়।





র‌্যাব আরও জানায়, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বিপক্ষে সরাসরি অবস্থান নিয়ে কক্সবাজারের মহেশখালী, কুতুবদিয়া, পেকুয়া এলাকায় বাংলাদেশের নিরীহ মুক্তিকামী মানুষকে হত্যাসহ পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর হিসেবে গণহত্যা ও নির্যাতন করেন আসামি।


র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার কক্সবাজার জার্নালকে বলেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আব্দুস শুক্কুরকে গত ৩ জুলাই কক্সবাজার সদর থানাধীন রুমানিয়াছড়া এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আব্দুস শুক্কুর নাম-ঠিকানা পরিবর্তন করে দীর্ঘ ৮ বছর ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করেন এবং কক্সবাজার জেলার সদর থানা এলাকায় বসবাস শুরু করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান আব্দুস শুক্কুর। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর