কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কক্সবাজারে শুদ্ধাচার পুরস্কার পেলেন বিভাষসেন গুপ্ত ও নুরুল হোসাইন

এস.এ.এস সুপারিন্টেন্ডেন্ট বিভাষ সেন গুপ্ত এবং অডিটর নুরুল হোসাইন। গত ৫ জুলাই ( বুধবার) দুপুরে কক্সবাজার জেলা একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসের উদ্যোগে ও কর্মকর্তা কর্মচারীদের মাঝে শুদ্ধাচার পুরুস্কার ও সম্মাননা পুরুস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরনী অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন অডিটর মো: সাইফুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন জেলা একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার মোহাম্মদ হাবিবুল হক।

২০২২-২০২৩ অর্থ বছরে জেলা হিসাব রক্ষণ অফিসে শুদ্ধাচার পুরুস্কার অর্জন করেন জেলা হিসাব রক্ষণ অফিসের এস.এ.এস সুপারিন্টেন্ডেন্ট বিভাষ সেনগুপ্ত এবং অডিটর মো: নুরুল হুসাইন। এ সময় প্রথমবারের মত নিজ কার্যালয়ে শুদ্ধাচার পুরুস্কার পেয়ে সন্তোষ প্রকাশ করেন পুরস্কার প্রাপ্তরা। এ সময় অত্র অফিসের অফিস সহায়ক রুবেল দে কে বিশেষ সম্মাননাও প্রদান করা হয়। পরে সকল কর্মকর্তা কর্মচারীরা জেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মো: হাবিবুল হক কেও বিশেষ সম্মাননা প্রদান করেন। এর আগে জেলা হিসাব রক্ষণ অফিসের কর্মকর্তা কর্মচারী তপন মল্লিক,সৈয়দ জামশেদুর রহমান,মো: নুরুল কাদের,সাইফুল ইসলাম,আজহারুল ইসলাম,মান্না দে,রাহাত সিদ্দিকী,আল ইমরান হোসেন,দিল মোহাম্মদ,সুজন মল্লিক,মো: সাইদুল ইসলাম,নাসির উদ্দিন,মধু সরকার,নিলুফা ইয়াসমিন রুমা,মো: নুরুল হোসাইন,মো: নুরুল ইসলাম,মো: সাইফুর রহমান,বিভাষ সেনগুপ্তকে কে অফিসের পক্ষ থেকে বিশেষ সম্মাননা এবং উপহার সামগ্রি প্রদান করা হয়।

এ সময় জেলা হিসাবে রক্ষণ কর্মকর্তা মো: হাবিবুল হক বলেন,শুদ্ধাচার পুরুস্কার দেওয়ার মুল লক্ষ্য হচ্ছে কাজের স্বীকৃতি দেওয়া,ভাল কাজ করলে অফিসের পক্ষ থেকে পুরস্কৃত করা যাতে সবাই অনুপ্রাণিত হয়। এর ফলে কর্মকর্তা ও কর্মচারীর মাঝে কাজের গতি স্পৃহা ও আন্তরিকতা ও মনোবল বৃদ্ধি পায়, সামগ্রিক কার্যক্রম তরান্বিত হয়। কর্মকর্তা ও কর্মচারীদের কাজকে মূল্যায়ন করা হলে প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মানে অংশীদার হওয়ার সুযোগ হবে,অফিসের মাঝে কাজের স্বচ্ছতা বৃদ্ধির পাশাপাশি শৃঙ্খলা রক্ষা হবে।

Tag
আরও খবর