কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

চট্টগ্রামে ইয়াবা নিয়ে কক্সবাজারের দম্পতি গ্রেফতার

কর্ণফুলী ব্রিজের টোলপ্লাজায় ঢাকাগামী বাস থেকে সাড়ে ১৫ হাজার ইয়াবাসহ কমর উদ্দিন (৩৫) ও জমিলা বেগম (২৮) নামে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গত বুধবার রাত ১টার দিকে কর্ণফুলী থানার শাহ আমানত সেতুল টোল প্লাজা এলাকায় যাত্রীবাহী একটি বাস থেকে তাদের গ্রেপ্তার করা হয়। কমর উদ্দিন কক্সবাজারের রামু থানার উত্তর খুনিয়াপালং গ্রামের স্কুলের পাহাড় এলাকার নজির আহম্মদের ছেলে। তারা রাজধানীর গুলশান থানার নর্দা এলাকায় বসবাস করেন। বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের সহকারী পরিচালক সোমেন মন্ডল।



তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শাহ আমানত সেতু টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে দুই যাত্রী কমর উদ্দিন ও তার স্ত্রী জমিলা বেগমকে আটক করার পর তাদের ব্যাগ থেকে সাড়ে ১৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এর আগে তারা একাধিকবার কক্সবাজার থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা পাচার করেছেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে। তাদের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মাদক আইনে মামলা হয়েছে।


কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Tag
আরও খবর