কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কক্সবাজার পৌরসভায় নির্বাচিতদের গেজেট প্রকাশ

কক্সবাজার পৌরসভা নির্বাচনের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ১২জুন উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছিলো। এর তিন সপ্তাহ পর ৫ জুলাই কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার এসএম শাহদাত হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।


স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধিমালা, ২০১০ এর ৪৩ বিধি অনুযায়ী নির্বাচন প্রশাসন শাখা কর্তৃক প্রকাশিত গেজেটে নির্বাচিত মেয়র, সংরক্ষিত আসনের কাউন্সিলর ও সাধারণ আসনের কাউন্সিলরদের পদবী, নাম ও ঠিকানা প্রকাশ করা হয়।


সরকারী গেজেটে নির্বাচিত মেয়র, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলরদের প্রকাশিত তালিকা -বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত মেয়র মোঃ মাহবুব রহমান চৌধুরী, ১, ২ ও ৩ নং সংরক্ষিত আসনের কাউন্সিলর শাহেনা আকতার, ৪, ৫ ও ৬ আসনের কাউন্সিলর ইয়াছমিন আকতার, ৭, ৮ ও ৯ নং আসনের কাউন্সিলর জাহেদা আকতার, ১০, ১১ ও ১২ নং আসনের কাউন্সিলর নাছিমা আকতার।


এছাড়াও সাধারণ আসনের ১নং ওয়ার্ডের কাউন্সিলর এস.আই.এম আক্তার কামাল আজাদ, ২নং ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আমিনুল ইসলাম, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর এহেছান উল্লাহ, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর সাহাব উদ্দীন, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর ওমর ছিদ্দিক, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর ওসমান সরওয়ার টিপু, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর রাজ বিহারী দাশ, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ হেলাল উদ্দিন, ১০নং ওয়ার্ডের কাউন্সিলর সালাউদ্দিন, ১১নং ওয়ার্ডের কাউন্সিলর নুর মোহাম্মদ ও ১২নং ওয়ার্ডের কাউন্সিলর এমএ মঞ্জুর।

Tag
আরও খবর