গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে পথচারীদের মধ্যে শরবত বিতরণ শান্তিগঞ্জে প্র'তা'র'ক স্বাধীন গ্রে'প্তা'র ইসলামী ব্যাংক সমুহ থেকে পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল মামলায় ডা. রাফসান জানি গ্রেফতার ঈদের ছুটিতে ঘরমুখো পবিপ্রবি: শিক্ষার্থীদের আনন্দ-অনুভূতির গল্প আদমদীঘিতে ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন কমিউনিটি পুলিশিংকে আদর্শ সংগঠন হিসাবে গড়ে তুলতে চাই : আইজিপি-আলী হোসেন ফকির ইসলামী ব্যাংকে সুশাসন ফিরিয়ে আনার দাবিতে ইসলামী সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন আজ বিশ্ব সিজোফ্রেনিয়া দিবস কালিগঞ্জে তরুণী অপহরণের চেষ্টায় আটক ২ কুতুবদিয়ায় 'নিদেক' ফটোগ্রাফি এক্সিবিশন প্রতিযোগিতা সম্পন্ন লাখাইয়ে ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ফোর্স মোবিলাইজেশন। কুরবানির বর্জ্য পরিবেশসম্মতভাবে অপসারণে ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের সচেতনতা কার্যক্রম চিলাউড়া হলদিপুর ইউনিয়নসহ দেশবাসীকে বিএনপি নেতা সাজ্জাদ উল্লাহর ঈদের শুভেচ্ছা মিরসরাইয়ে বীর মুক্তিযোদ্ধা আবুল খায়েরের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ক্ষেতলালে যুবকের মরদেহ উদ্ধার হামের রোগীদের দায়িত্বরত ডাক্তার ও নার্সদের ঈদের ছুটি বাতিল : স্বাস্থ্যমন্ত্রী আগামী এক মাসের মধ্যেই রামিসা হত্যার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে: প্রধানমন্ত্রী কোম্পানীগঞ্জ দুটি আমের জন্য শিশুকে অমানবিক নির্যাতন সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে শ্রীমঙ্গলে সংবাদ সম্মেলন

কক্সবাজারে ৫০৬জন মেধাবী শিক্ষার্থীকে মোবাইল ট্যাবলেট উপহার

কক্সবাজার সদর উপজেলার বিভিন্ন স্কুল ও মাদরাসার ৫০৬জন মেধাবী শিক্ষার্থীর মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মোবাইল ট্যাবলেট বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১১ জুলাই) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের মাঝে মোবাইল ট্যাব তুলে দেন ইউএনও মোহাম্মদ জাকারিয়া।

এ সময় তিনি বলেন,২০৪১ সালের স্মার্ট বাংলাদেশের মূল চালিকাশক্তি বর্তমান শিক্ষার্থীরা। ডিজিটাল বাংলাদেশের কনসেপ্টের আলোকে নিজেদের গড়ে তুলতে হবে। সময় অপচয় করা চলবে না।

বর্তমানের প্রজন্মের শিক্ষার্থীদের অনেকে মোবাইলের অপব্যবহার করছে। সঠিক শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছে। সেক্ষেত্রে আরো সতর্কতা অবলম্বন দরকার।

মূল্যবোধের লালন ও সময়ের কাজ করতে শিক্ষার্থীদের আহবান জানান উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকারিয়া।


চকরিয়ার ভারপ্রাপ্ত পরিসংখ্যান কর্মকর্তা নুরুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. ইসমাইল, কক্সবাজার সদর ও ঈদগাঁও উপজেলার পরিসংখ্যান কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মিছবাহুল ইসলাম মুন্না, সহকারী পরিসংখ্যান কর্মকর্তা ফারেকুল ইসলামসহ এমপিওভুক্ত সকল স্কুল ও মাদ্রাসার প্রধান শিক্ষক, শিক্ষক প্রতিনিধি ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর জনশুমারি ও গৃহগণনা-২০২১ প্রকল্পে ব্যবহৃত মোবাইল ট্যাবলেটসমূহ ২০ টি স্কুল ও ১৬ টি মাদরাসার মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। এই পর্যন্ত কক্সবাজার সদরে ৫০৬টিসহ জেলায় মোট ৩,৪৭৪টি মোবাইল ট্যাব দেওয়া হয়েছে।

Tag
আরও খবর