গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে পথচারীদের মধ্যে শরবত বিতরণ শান্তিগঞ্জে প্র'তা'র'ক স্বাধীন গ্রে'প্তা'র ইসলামী ব্যাংক সমুহ থেকে পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল মামলায় ডা. রাফসান জানি গ্রেফতার ঈদের ছুটিতে ঘরমুখো পবিপ্রবি: শিক্ষার্থীদের আনন্দ-অনুভূতির গল্প আদমদীঘিতে ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন কমিউনিটি পুলিশিংকে আদর্শ সংগঠন হিসাবে গড়ে তুলতে চাই : আইজিপি-আলী হোসেন ফকির ইসলামী ব্যাংকে সুশাসন ফিরিয়ে আনার দাবিতে ইসলামী সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন আজ বিশ্ব সিজোফ্রেনিয়া দিবস কালিগঞ্জে তরুণী অপহরণের চেষ্টায় আটক ২ কুতুবদিয়ায় 'নিদেক' ফটোগ্রাফি এক্সিবিশন প্রতিযোগিতা সম্পন্ন লাখাইয়ে ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ফোর্স মোবিলাইজেশন। কুরবানির বর্জ্য পরিবেশসম্মতভাবে অপসারণে ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের সচেতনতা কার্যক্রম চিলাউড়া হলদিপুর ইউনিয়নসহ দেশবাসীকে বিএনপি নেতা সাজ্জাদ উল্লাহর ঈদের শুভেচ্ছা মিরসরাইয়ে বীর মুক্তিযোদ্ধা আবুল খায়েরের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ক্ষেতলালে যুবকের মরদেহ উদ্ধার হামের রোগীদের দায়িত্বরত ডাক্তার ও নার্সদের ঈদের ছুটি বাতিল : স্বাস্থ্যমন্ত্রী আগামী এক মাসের মধ্যেই রামিসা হত্যার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে: প্রধানমন্ত্রী কোম্পানীগঞ্জ দুটি আমের জন্য শিশুকে অমানবিক নির্যাতন সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে শ্রীমঙ্গলে সংবাদ সম্মেলন

কক্সবাজারে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৫

কক্সবাজার শহরে লাবনী এলাকায় মাইক্রোবাস ও দুই অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে আলম রায়হান (২৯) নামে এক অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।


বৃহস্পতিবার (২০ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে কক্সবাজার শহরের লাবনী পয়েন্টের ইউএন এইচ সি আর অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।


নিহত আলম রায়হান মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ফকিরার ঘোনা এলাকার আব্দুল গনির ছেলে। আহতরা হলেন- সালাউদ্দিন (৩০), রুবেল তালুকদার (৩৫), আতিকুর রহমান (৩৮), আলম রায়হান (৩৫) মশিউর রহমান (৩০)। তারা সবাই দুই অটোরিকশার যাত্রী ছিলেন।



বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রত্যক্ষদর্শীদের বরাতে বলেন, কক্সবাজারে তারকা মানের হোটেল ‘কক্স টুডে’-এর একটি মাইক্রোবাস হোটেল থেকে ছেড়ে এয়ারপোর্টে দিকে যাওয়ার সময় বিপরীত দিকে শহর থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। পরে পেছনে থাকা আসা আরও একটি অটোরিকশার সঙ্গে এর ধাক্কা লাগে। ফলে অটোরিকশা দুইটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় স্থানীয়রা ঘটনাস্থল থেকে আলম রায়হানকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে এক ঘণ্টার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এছাড়া আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়।


তিনি বলেন, এ ঘটনায় স্থানীয়রা সড়কের যানচলাচল বন্ধ করে দেন। প্রায় ৩০ মিনিট সড়ক অবরোধ থাকার পর যানচলাচল স্বাভাবিক হয়। ঘটনাস্থল থেকে দুমড়ে-মুচড়ে যাওয়া যানবাহনগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে

Tag
আরও খবর