গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে পথচারীদের মধ্যে শরবত বিতরণ শান্তিগঞ্জে প্র'তা'র'ক স্বাধীন গ্রে'প্তা'র ইসলামী ব্যাংক সমুহ থেকে পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল মামলায় ডা. রাফসান জানি গ্রেফতার ঈদের ছুটিতে ঘরমুখো পবিপ্রবি: শিক্ষার্থীদের আনন্দ-অনুভূতির গল্প আদমদীঘিতে ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন কমিউনিটি পুলিশিংকে আদর্শ সংগঠন হিসাবে গড়ে তুলতে চাই : আইজিপি-আলী হোসেন ফকির ইসলামী ব্যাংকে সুশাসন ফিরিয়ে আনার দাবিতে ইসলামী সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন আজ বিশ্ব সিজোফ্রেনিয়া দিবস কালিগঞ্জে তরুণী অপহরণের চেষ্টায় আটক ২ কুতুবদিয়ায় 'নিদেক' ফটোগ্রাফি এক্সিবিশন প্রতিযোগিতা সম্পন্ন লাখাইয়ে ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ফোর্স মোবিলাইজেশন। কুরবানির বর্জ্য পরিবেশসম্মতভাবে অপসারণে ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের সচেতনতা কার্যক্রম চিলাউড়া হলদিপুর ইউনিয়নসহ দেশবাসীকে বিএনপি নেতা সাজ্জাদ উল্লাহর ঈদের শুভেচ্ছা মিরসরাইয়ে বীর মুক্তিযোদ্ধা আবুল খায়েরের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ক্ষেতলালে যুবকের মরদেহ উদ্ধার হামের রোগীদের দায়িত্বরত ডাক্তার ও নার্সদের ঈদের ছুটি বাতিল : স্বাস্থ্যমন্ত্রী আগামী এক মাসের মধ্যেই রামিসা হত্যার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে: প্রধানমন্ত্রী কোম্পানীগঞ্জ দুটি আমের জন্য শিশুকে অমানবিক নির্যাতন সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে শ্রীমঙ্গলে সংবাদ সম্মেলন

ক্যান্সার আক্রান্ত মায়মুনার চিকিৎসা সহায়তায় এসএসসি’৯৯ ব্যাচ কক্সবাজার

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুশ ইউনিয়নের টাইমবাজার এলাকার ক্যান্সার আক্রান্ত এসএসসি পরীক্ষার্থী মায়মুনা আকতারের চিকিৎসা সহায়তায় এগিয়ে এসেছে দেশের প্রথম জেলাভিত্তিক ব্যাচ সংগঠন এসএসসি’৯৯ ব্যাচ কক্সবাজার শাখা। সম্প্রতি সংগঠনের পক্ষ থেকে মায়মুনা আকতারের পরিবারকে অর্থ সহায়তা হস্তান্তর করা হয়েছে।


এসময় উপস্থিত ছিলেন- এসএসসি’৯৯ ব্যাচ কক্সবাজার জেলা শাখার সভাপতি হাসান মাহমুদ চৌধুরী, সহ-সভাপতি মোহাম্মদ আলী, সাবেক সফল সভাপতি শওকত ওসমান ফারুক, যাকাত ফান্ডের আহ্বায়ক জকির আলম জহিরসহ সংগঠনের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এসএসসি’৯৯ ব্যাচ কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম ভুট্টো জানিয়েছেন- এসএসসি’৯৯ ব্যাচ কক্সবাজার জেলার অন্যতম উদ্যোগ ‘যাকাত, দান ও সাদকা ফান্ড’ এর তহবিল থেকে গত ১৯ মে কক্সবাজার, টেকনাফ ও রামু উপজেলার প্রত্যন্ত এলাকায় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে ডেউটিন-সিলিং ফ্যান, হতদরিদ্র ও অসুস্থদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।



ওইসময় রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের বড়ডেবা, দারিয়ারদিঘী এলাকার দারুল জান্নাত মহিলা মাদ্রাসায় ডেউটিন, রাবেতা মারকাযুল হুদা আল ইসলামী এতিমখানায় সিলিং ফ্যান প্রদান করা হয়। এছাড়া কক্সবাজার, টেকনাফ ও রামু উপজেলায় এসএসসি ৯৯ ব্যাচের মৃত্যুবরণকারী, অসহায় এবং অসুস্থ ৪জন বন্ধুর পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান ও কক্সবাজার ঘোনারপাড়া এলাকায় জটিল রোগে আক্রান্ত এক ব্যক্তিকে অর্থ সহায়তা দেয়া হয়।


এসএসসি’৯৯ ব্যাচ কক্সবাজার জেলা শাখার সভাপতি হাসান মাহমুদ চৌধুরী জানান- প্রতি বছরের ন্যায় এবারও (২০২৩ সালে) সংগৃহীত যাকাত,দান ও সাদকা ফান্ড থেকে এসব সামগ্রী ও অর্থ বিতরণ করা হয়েছে। বন্ধুদের মাঝে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার পাশাপাশি এসএসসি ৯৯ ব্যাচ প্রতিবছর দেশ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করে আসছে।

“বন্ধুত্বের সুঁতোয় বাঁধিব সাম্য” এ প্রতিপাদ্যে ৯৯ ব্যাচ’ কক্সবাজার শাখার উদ্যোগে প্রতিবছর সদস্যদের পারিবারিক মিলনমেলা, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, ইফতার মাহফিল আয়োজন করা হয়। চলতি বছর সংগঠনটি বৃহৎ পরিসরে সফলভাবে ২ যুগ পূর্তি উৎসব আয়োজন করে।

Tag
আরও খবর