কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

জেলায় প্রথম শিশুতোষ নাটক “কাবুলিওয়ালা” মঞ্চস্থ হলো সুভাষ হলে

সমুদ্রশহর কক্সবাজারে নিয়মিত চর্চা হচ্ছে মঞ্চনাটকের। তারই অংশ হিসেবে শনিবার সন্ধ্যায় শহরের শহীদ সুভাষ হল মিলনায়তনে মঞ্চায়িত হয়ে গেল কক্সবাজারের প্রথম শিশুতোষ নাটক- কাবুলিওয়ালা।


জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে এই মঞ্চনাটকটির নাট্যরূপ এবং নির্দেশনা দেন স্বপন ভট্টাচার্য। তিনি বলেন, শিশুদের নিয়ে কাজ করার মাধ্যমে কক্সবাজারে যে মাইলফলক তৈরী হয়েছে তাতে সাহস এবং অনুপ্রেরণা তৈরী হয়েছে এমন কাজ আরো বড় পরিসরে করার।


মঞ্চায়নের প্রাক্কালে অতিথি পরিবেষ্টিত হয়ে জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান ক্ষুদে নাট্যশিল্পীদের চর্চা এবং সংশ্লিষ্ট কলাকুশলীদের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এরকম আরো নাটক কক্সবাজারে দেখতে পাবার আশাবাদ ব্যক্ত করে উদ্বোধনী ঘোষনা দেন।


জেলা কালচারাল অফিসার সুদীপ্তা চক্রবর্তী কক্সবাজারে প্রথমবারের মত অনুষ্ঠিত হওয়া এই শিশুতোষ নাটকটি কক্সবাজারের সকল উপজেলায় এবং পরবর্তীতে ঢাকায় মঞ্চায়নের পরিকল্পনার কথা জানান।


কাবুলিওয়ালা চরিত্রে অংশগ্রহণ করা ক্ষুদে নাট্যশিল্পী তার প্রথম মঞ্চনাটকে অংশ নিয়ে উচ্ছাস প্রকাশ করে বলে সকলের সহযোগিতা পেলে তারা এরকম কাজ ভবিষ্যতে আরো করতে চায়।


সত্তরের দশকে একদল স্বাপ্নিক ও মেধাবী যুবকের হাত ধরে এ দেশে শুরু হয় মঞ্চনাটকের পথচলা। মঞ্চনাটককে অনেকেই চিহ্নিত করেন মুক্তিযুদ্ধের একটি ফসল হিসেবে।কালের পরিক্রমায় সেই মঞ্চনাটক দেশের শিল্পমাধ্যমে নিজের একটি আলাদা জায়গা করে নিয়েছে। কক্সবাজারেও এই চর্চা চলমান থাকুক এবং শিশুরা ছোট থেকেই এতে সম্পৃক্ত হোক এমনটাই আশা সকলের।

Tag
আরও খবর