জাতীয় মৎস্য পদক ২০২৩ -এ ভূষিত হলেন কক্সবাজারের ব্যবসায়ী ও উদ্যোক্তা মোঃ ওমর ফারুক।
বাগদা চিংড়ী সেক্টরে বিশেষ অবদান ও জাতীয় মৎস্য খাতে অবদানের জন্য তাঁকে এ পদক দেয়া হয়েছে।
গতকাল ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তাকে এ পদক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি।
মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ. ম রেজাউল করিম এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি।
মোঃ ওমর ফারুক কক্সবাজার শহরের পূর্ব পেশকার পাড়ার মোঃ মাদু মিয়া সওদাগর ও রওশন আক্তারের সন্তান এবং উখিয়ার নিদা নিউ রয়েল শ্রীম্প হ্যাচারীর স্বত্বাধিকারী।
৭০ দিন ১৩ ঘন্টা ৫২ মিনিট আগে
৭৫ দিন ১৮ ঘন্টা ১২ মিনিট আগে
৯০ দিন ১৯ ঘন্টা ৪৫ মিনিট আগে
২২২ দিন ১৮ ঘন্টা ২৪ মিনিট আগে
২২৫ দিন ১১ ঘন্টা ৫৩ মিনিট আগে
২৫৭ দিন ৫২ মিনিট আগে