কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কক্সবাজারের সামগ্রিক পরিবেশ বিপর্যয়ে উদ্বেগ পরিবেশবাদীদের

কক্সবাজারের নদ নদী ও পরিবেশ বিষয়ক আলোচনা এবং প্রতিনিধি কর্মশালা আজ শনিবার (৫ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে। শহরের কলাতলীর একটি হোটেলে এর আয়োজন করেছে জাতীয় নদী জোট, ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং গ্রীন কক্সবাজার স্বাস্থ্য ও পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন। এতে সভাপতিত্ব করেন ব্রতীর নির্বাহী পরিচালক ও জাতীয় নদী জোটের আহ্বায়ক শারমিন মুর্শিদ। পেপার নোট উপস্থাপন করেন ওয়াটারকিপার্স বাংলাদেশ এর কো-অর্ডিনেটর শরীফ জামিল।


গ্রীন কক্সবাজার স্বাস্থ্য ও পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি ফজলুল কাদের চৌধুরীর সঞ্চালনায় আলোচনা পর্বে অতিথি বক্তা ছিলেন হবিগঞ্জের খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল ও সিলেটের সুরমা রিভার ওয়াটারকিপার আব্দুল করিম চৌধুরী কিম।

উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ফরিদুল আলম শাহীন, সাধারণ সম্পাদক এইচ এম এরশাদ, কক্সবাজার পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক করিম উল্লাহ কলিম, ওয়াটারকিপার্স বাংলাদেশের এর এডভোকেসি অফিসার মোঃ সাইদ হোসেন ও গ্রীন কক্সবাজার স্বাস্থ্য ও পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন এর ফাইনান্স অফিসার উম্মে আলিয়া সুলতানা মুক্তা। অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার পরিবেশ সংগঠনের প্রতিনিধিরা নিজ নিজ উপজেলার পরিবেশ পরিস্থিতি তুলে ধরেন।

কর্মশালায় কক্সবাজারের বিভিন্ন উপজেলার পরিবেশ বিপর্যয়ের তথ্যচিত্র উপস্থাপন করেন ওয়াটারকিপার্স বাংলাদেশ এর গবেষণা কর্মকর্তা মোঃ ইকবাল ফারুক।


বিকেল চারটায় শুরু হয় দ্বিতীয় অধিবেশন। এতে সূচনা বক্তব্য দেন শরীফ জামিল।

Tag
আরও খবর