কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে সর্বজনীন পেনশন স্কীম সম্পর্কে অবহিতরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দেশের সর্বস্তরের জনগণকে টেকসই পেনশন কাঠামোয় অন্তর্ভুক্তির লক্ষ্যে সরকারের এই সর্বজনীন পেনশন স্কিম।
এটি কার্যকর বাস্তবায়ন ও বহুল প্রচারে সংশ্লিষ্ট সকলকে একসাথে কাজ করতে হবে।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিভীষণ কান্তি দাশ সর্বজনীন পেনশন স্কিমের প্রগতি, সুরক্ষা, সমতা ও প্রবাস স্কিমের সর্বোচ্চ ও সর্বনিম্ন মাসিক পেনশন চিত্র তুলে ধরেন।
এ ছাড়া স্কীমের রেজিস্ট্রেশনের ধাপসমূহ ও এ কর্মসূচির বিস্তারিত তথ্যও তুলে ধরেন তিনি।
এতে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা,বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছারসহ সংশ্লিষ্টরা।
এ সময় সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা,গণমাধ্যমকর্মী,এনজিও,সুশীল সমাজের প্রতিনিধি সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
৭০ দিন ১৪ ঘন্টা ২১ মিনিট আগে
৭৫ দিন ১৮ ঘন্টা ৪১ মিনিট আগে
৯০ দিন ২০ ঘন্টা ১৪ মিনিট আগে
২২২ দিন ১৮ ঘন্টা ৫৩ মিনিট আগে
২২৫ দিন ১২ ঘন্টা ২২ মিনিট আগে
২৫৭ দিন ১ ঘন্টা ২১ মিনিট আগে