কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

আবাসিক হোটেলে তরুণীর লাশ উদ্ধার

কলাতলী আবাসিক হোটেল থেকে জেসমিন আক্তার (২৫) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


মঙ্গলবার রাতে কলাতলি ডলফিন মোড়স্থ সী গাজিপুর রিসোর্ট আবাসিক হোটেলের দ্বিতীয় তলার ২০২ নং কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


হোটেল থেকে পাওয়া প্রাথমিক তথ্যমতে নিহত জেসমিন রামু উপজেলার জোয়ারিয়ানালা জানমন রাজীব চৌধুরির মেয়ে।


হোটেল সী গাজীপুরের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জব্বার বলেন সোমবার বিকেল সাড়ে চারটার দিকে হোটেলের ২০২ কক্ষ ভাড়া দেয়ার কথা জানান ম্যানেজার আজিজুর রহমান সনেট। ঘটনার পর ম্যানেজার ফোন করে মেয়েটি সিকিউরিটি ফোরকান আহম্মদ ডিপজলের সাথে এসে কক্ষ ভাড়ার নেয়ার কথা স্বীকার করার কথা বলেন। পরে তারা দুজনই পতালক রয়েছে বলেও জানান কর্তৃপক্ষ। উল্লেখ্য হোটেল ম্যানেজার এবং সিকিউরিটি দুজনই ঈদগাঁ উপজেলার পোকখালী গোমাতলির এলাকার বলে জানা গেছে।


পুলিশ জানায়, মঙ্গলবার রাতে হোটেল কর্তৃপক্ষের নম্বর থেকে হোটেলে তরুণীর ঝুলন্ত মরদেহ রয়েছে বলে জানানো হয়। খবর পেয়ে সদর থানা পুলিশ হোটেলের দ্বিতীয় তলার একটি কক্ষের থেকে দরজা ভেতর থেকে আটকানো অবস্থায় পায়। একপর্যায়ে দরজা ভেঙে মাটিতে গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই তরুনীর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, পুলিশ ঘটনাস্থলে এসে প্রাথমিকভাবে তার মরদেহটি উদ্ধার করেছেন এবং এন্ট্রি খাতায় যে তথ্য দেওয়া হয়েছে সেটি সঠিক কিনা যাচাই করে হত্যা নাকি আত্মহত্যা সেটি খতিয়ে পুলিশ বিস্তারিত তদন্ত করছে।

Tag
আরও খবর