কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নাশকতার অভিযোগে কক্সবাজারে ৭ মামলা: আটক ৮

হরতাল-অবরোধকে কেন্দ্র করে সোমবার (৩০ অক্টোবর) থেকে কক্সবাজারের ছয় থানায় ১২২ জন বিএনপি জামায়াতের নেতাকর্মীর বিরুদ্ধে সাতটি মামলা করেছে পুলিশ।






এতে বুধবার (১ম নভেম্বর ) পর্যন্ত কক্সবাজারে বিএনপি-জামায়াতের ৮ নেতাকে আটক করা হয়েছে।



বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, তাদের অভিযান অব্যাহত আছে।


মঙ্গলবার রাত থেকে বুধবার সকালের মধ্যে তাদের আটক করা হয়। এর মধ্যে কক্সবাজার সদর থানায় সাতজনকে এবং উখিয়া থানায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।


গ্রেফতারকৃতরা হলেন- ওসমান গণি (২৬), নুরুল আলম (৪৭), জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো: আবদুল্লাহ (২৯), পৌরসভা ছাত্রদলের সাবেক সভাপতি শাহিনুল ইসলাম (৪১), জামায়াত নেতা আবদুল কাদের (২৬), নুরুল আলম (৫৩) ও মো. মোঃ দ্বীন ইসলাম, ২০।



অপরদিকে উখিয়া থানায় দায়ের করা মামলায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হেলাল উদ্দিন সিকদারকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী।


মঙ্গলবার রাতে উখিয়া থানায় দায়ের করা নাশকতার মামলায় বুধবার তাকে আদালতে হাজির করা হয় বলে জানান শেখ আলী।

Tag
আরও খবর