কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কক্সবাজারে বিপুল পরিমাণ বিস্ফোরক ও ককটেলসহ আরসার ৩ সদস্য আটক

কক্সবাজারের সদরের কলাতলী আদর্শগ্রাম এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্যসহ আরসার ৩ সদস্যকে আটক করেছে র‌্যাব।


রোববার (৩১ ডিসেম্বর) ভোরে কক্সবাজার শহরের কলাতলী আদর্শগ্রাম এলাকায় চার ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান, র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম ) মো. আবু সালাম চৌধুরী।


আবু সালাম চৌধুরী বলেন, ভোরে কক্সবাজার শহরের কলাতলী আদর্শগ্রাম এলাকায় গোপন সংবাদ পেয়ে র‌্যাবের একটি দল সন্দেহজনক এই বাড়িতে অভিযান চালায়। অভিযানে র‌্যাব আরসা’র লজিস্টিক কমান্ডার হাফেজ রহমত উল্লাহ’সহ তিনজন আরসা সন্ত্রাসীকে আটক করে। এ ছাড়া বিপুল পরিমাণ ককটেল, বিস্ফোরক সদৃশ বস্তু, সামরিক বাহিনীর ন্যায় পোশাক, বিভিন্ন রকম বোমা তৈরির সরঞ্জাম এবং বিপুল পরিমাণ শীতের কাপড়-চোপড় উদ্ধার করা হয়।


এ বিষয়ে আজ দুপুরে কক্সবাজার র‌্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

Tag
আরও খবর