কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

৫ টা ১৯ মিনিটে ডুবলো বছরের শেষ সূর্য

গোধুলীর লাল তখন অধিকারে সমুদ্র আকাশ ।বালুচরে তখনও মানুষের অপেক্ষা, দিনের ক্লান্ত সাঁঝের মায়ায় পশ্চিমে আকাশে সূর্যের চলে যাওয়া দেখতে। আর ঠিক বিকেল ৫ টা ১৯ মিনিটে কালের গর্ভে ডুব দেয় বছরের শেষ সূর্য। সেই সূর্যাস্ত দেখতে কক্সবাজার সমুদ্র সৈকতে ভীড় জমিয়েছিলো হাজারো মানুষ।

দিনের ক্লান্ত সূর্যটি আজ অস্ত যাওয়ার মধ্য দিয়ে গ্র্যাগরিয়ান ক্যালেন্ডারের পাতা থেকে খসে পড়বে একটি বছর। আগামীর দিনগুলো মসৃন হোক এমনটাই প্রত্যাশা জানিয়েছে সূর্যাস্ত দেখতে পর্যটক ও স্থানীয়রা।

তবে থার্টি ফাস্ট নাইটে সৈকতে কোনো আয়োজন না থাকায় হতাশ হয়েছেন অনেকেই। তারকা মানের হোটেল গুলোতে নিজস্ব ব্যবস্থাপনায় সাংস্কৃতিক আয়োজন থাকছে তবে তা ইনডোরে।



এদিকে পর্যটন শহরের নিরাপত্তা বিধানে তিন স্তরের ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডি আই জি আপেল মাহমুদ।

Tag
আরও খবর