কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

‘হাইত ন পারির হম্বল হন্তু কিনিয়ুম’

“অ-বাপ, এবার যে শীত পরের, বারে হামত যাই ন পারির, ঘরর বেরার ফাকত্তি হু হু ঠান্ডা বাতাস আইয়ে, রাতিয়া পাতল ক্যাতা দি শীত ন মানে, গুম যাইত ন পারি, হাইত ন পারির হম্বল হন্তু কিনিয়ুম?




কথা গুলো বলছিলেন কক্সবাজার নাজিরারটেকের একটি শুটকি মহালে কাজ করেন শহর বানু (৬২)। দৈনিক ৪০০ টাকা মজুরীতে কাজ করে দুই বেলা আহার জোগানো কষ্টসাধ্য হয়ে পড়ে স্বামী–সন্তানহারা এ নারী শ্রমিকের। থাকেন ছোট্ট একটি ঝুপরিতে।




কাজে গেলে খাওয়া জোটে, কাজ না থাকলে না খেয়ে থাকেন। এরমধ্যে শীতে গরম কাপড়ের অভাবে দুর্ভোগ পোহাতে হয় যাপিত জীবনে।


তাই হাতে নতুন কম্বল পেয়ে শহর বানু বলেন, ” হম্বল পাইয়রে ইয়া আরাম গরি গুম যাইত পাইজ্জম, আল্লাহ তোয়ারারে রামত গরুক।”


শহর বানুর মতো নাজিরারটেক শুটকি মহালের অর্ধশতাধিক নারী শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করেছেন স্বেচ্ছাসেবী সংগঠন এমবোলডেন বাংলাদেশ।



সংগঠনটির সভাপতি ইনজামামুল হক জানান, পুরো শীতকাল জুড়ে এই কর্মসূচি অব্যাহত থাকবে।


বিত্তবানদের শীতার্তদের পাশে দাড়ানোরও আহবান

জানান সাধারণ সম্পাদক শাফকাত শাহরিয়ার রশিদ।


শীতার্তদের কম্বল বিতরনের এই কর্মসূচির সহযোগী প্রতিষ্ঠান রিভারহিল ট্রাভেল এন্ড ট্যুরিজম এর প্রধান নির্বাহী ইব্রাহিম খলিল বলেন, এধরণের কর্মসূচিতে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে।

Tag
আরও খবর