কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মিয়ানমারের সংঘর্ষের প্রভাবে বাংলাদেশের সীমানায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে

মিয়ানমারের অভ্যান্তরে চলমান সংঘর্ষের প্রভাবে বাংলাদেশের সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সর্বশেষ শনিবার (৩ ফেব্রুয়ারী) রাত ১০ টা ৩০ মিনিটের দিকে মিয়ানমারে ছোঁড়া মর্টারশেলের
খোসা এসে পড়ে বাংলাদেশের এপারে। বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তের কোনারপাড়ার ইউনুছ ওরফে ভুলুর বাড়িতে এসে পড়ে মর্টারশেলের খোসা। এতে বাড়ির টিন ছিদ্র হয়ে খোসাটি বাড়ির ভিতরে এসে পড়ে। তবে বাড়িতে কেউ না থাকায় কোরো
হতাহতের ঘটনা ঘটেনি। কিন্তু এ ঘটনার আগে থেকেই কোনারপাড়ার বাসিন্দারা ঘর ছেড়ে
তাঁদের আত্মীয় স্বজনের বাসায় চলে গেছেন।

তুমব্রুর স্থানীয় বাসিন্দারা জানায়, রাত ৯ টার ইউনুছের উঠানে আরো একটি মর্টারশেলের খোসা এসে পড়ে। এরপরই মূলত আতঙ্ক ছড়িয়ে
পড়ে। এতে ভয় পেয়ে স্ত্রী ও সন্তানসহ তুমব্রু বাজারের পাশে জাফরের পাকা বাড়িতে চলে
আসেন ইউনুস। এরপরই আবারও সেখানে মর্টারশেলের খোসা এসে তাঁর বাড়িতে পড়ে।

এদিকে স্থানীয়রা আরও জানায়, শুক্রবার সারাদিন পরিস্থিতি স্বাভাবিক থাকলেও শনিবার দুপুর দুইটাই হটাৎ গোলাগুলির শব্দ ভেসে আসে ওপার থেকে। সন্ধার দিকে বিরতি দিয়ে রাত ৮ টার পর আবারো শুরু হয় গোলাগুলি, আতঙ্কিত হয়ে কোনারপাড়ার বাসিন্দারা তাঁদের ঘর ছেড়ে অন্যত্র চলে যায়।

রাত ৯টার পর কোনারপাড়ায় পরপর দুইটি মর্টারশেলের খোসা এসে পড়ে জানায়। এদিকে এ বিষয়ে জানতে ঘুমধুম ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজের মুঠোফোন
একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ না দেওয়ায় কথা বলা সম্ভব হয়নি।

Tag
আরও খবর