কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

অবৈধ আগ্নেয়াস্ত্র, মাদক উদ্ধার এবং অপরাধ নিয়ন্ত্রণে প্রথম স্থান অর্জন করলো র‌্যাব-১৫

‘পুলিশ সপ্তাহ ২০২৪’ উপলক্ষে ২০২৩ সালে সারা দেশে বিভিন্ন ক্যাটাগররীতে উল্লেখযোগ্য কৃতিত্বের মূল্যায়নে র‌্যাব-১৫, কক্সবাজার ‘ঘ’ গ্রুপে ‘অবৈধ আগ্নেয়াস্ত্র অভিযানে প্রথম স্থান’ ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানে প্রথম স্থান’ এবং ‘ঙ’ গ্রুপে ‘অপরাধ নিয়ন্ত্রণে সার্বিক কার্যক্রম মূল্যায়নে প্রথম স্থান’ অধিকার হওয়ার গৌরব অর্জন করে। এরই ধারাবাহিকতায় গত ২৮ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ সকাল ১১.০০ ঘটিকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ লাইন্স, রাজারবাগ, ঢাকায় পুলিশ সপ্তাহ ২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম উপস্থিত থেকে বিভিন্ন ক্যাটাগরীতে বিজয়ী ইউনিট সমূহকে ট্রফি ও সাফল্য স্মারক প্রদান করেন। এ সময় র‌্যাব-১৫, কক্সবাজার এর পক্ষে অধিনায়ক লেঃ কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন, এসজিপি, বিপিএম, পিপিএম, পিএসসি ০৩টি ক্যাটাগরীতে (অবৈধ আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান এবং অপরাধ নিয়ন্ত্রণে সার্বিক কার্যক্রম মূল্যায়ন) প্রথম স্থান অর্জন করায় বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক এর নিকট হতে ট্রফি ও সাফল্য স্মারক গ্রহণ করেন।

Tag
আরও খবর