কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মাথা দুইভাগ করে হাত দিয়ে মগজ বের করা গফুর হত্যাকাণ্ডের ১৩ বছর পর আসামীকে ধরলো র‌্যাব

কোরআনে হাফেজ আব্দুল গফুরকে কুপিয়ে মাথা দুইভাগ করে হাত দিয়ে মগজ বের করা হত্যাকাণ্ডের ১৩ বছর পর আসামী কাশেম নূরীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব-১৫। হত্যার পর থেকে গা ঢাকা দেন মামলার অন্যতম আসামি কাশেম নূরী। নিজেকে বাঁচাতে কখনো ফেরিওয়ালা আবার কখনো মৎস্যজীবীসহ নানান ছদ্মবেশ ধারণ করে আইনের চোখকে ফাঁকি দিয়ে কাটিয়ে দেন ১৩ টি বছর। অবশেষে বুধবার ২০ মার্চ দুপুরে কক্সবাজার চকরিয়ার শাহ উমর নগর এলাকা থেকে গ্রেফতার করা হয় আসামি কাশেম নূরীকে। আর এই অভিযানে নেতৃত্বে দেন র‌্যাব ১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন শামীম।

সূত্রমতে, নিহত কোরআনে হাফেজ আব্দুল গফুর মুক্তিযুদ্ধে কক্সবাজার জেলার প্রথম শহীদ শরীফ চেয়ারম্যানের পরিবারের সদস্য। স্থানীয় বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে হত্যা করে। হত্যাকাণ্ডের পর হাত দিয়ে টেনে মৃতদেহের মগজ বের করে নেওয়ার মতো নৃশংস ঘটনা সেসময় গণমাধ্যমে গুরুত্বসহকারে প্রচারিত হলে খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে সোচ্চার হন সচেতন মহল। ঘটনার দুইদিন পর ২৩/০৫/২০১১ তারিখে নিহতের ভাই জাফর আলম বাদী হয়ে ২৩ জন আসামির নামোল্লেখ করে এবং অপর ১০/১২ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে এ সংক্রান্তে একটি হত্যা মামলা দায়ের করেন। সেই হত্যাকাণ্ড মামলায় র‌্যাব অভিযান চালিয়ে নূরীকে গ্রেফতার করে।

গ্রেফতারের বিষয়ে অভিযানের নেতৃত্বে থাকা কক্সবাজার র‌্যাব ১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন শামীম বলেন, র‌্যাব ১৫ এর অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ হোসেন মহোদয়ের নির্দেশনার আলোকে দীর্ঘদিন নিরবিচ্ছিন্ন চেষ্টার ফল হিসেবে সুচতুর কাশেম নূরীকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। এ মামলার অন্যান্য পলাতক আসামিদেরকেও শিগগিরই আইনের আওতায় আনা হবে।

 

Tag
আরও খবর