ঈদুল ফিতরে ও বাংলা নবর্বষের টানা ছুটি শেষ হচ্ছে আজ।
এই ছুটিকে কেন্দ্র করে লাখো পর্যটকের ঢল নেমেছিলো দেশের শীর্ষ পর্যটন স্পট কক্সবাজারে।
সোমবার (১৫ এপ্রিল) থেকে সরকারি-বেসরকারি, ব্যাংক সহ বিভিন্ন প্রতিষ্ঠান খুলছে।
অবকাশ যাপনের পর পর্যটকরা ফিরে যাচ্ছেন নিজ নিজ গন্তব্যে।
শহরের প্রবেশদ্বার কলাতলির ডলফিন মোড়ে নবর্বষের দিন বিকেলে তীব্র যানজট দেখা গেছে।
অন্যদিকে বাস ও রেলের টিকেট সংকটে দুর্ভোগ পোহাতে হচ্ছে পর্যটক দের।
ঢাকা থেকে বেড়াতে আসা ছৈয়দ বিন কাশেম (৩৫) জানান, ” বাসের টিকেট মিলছেনা, ট্রেনের গুলো আগে থেকেই বুকড। কাল অফিস আছে জানিনা সময়মত পৌঁছাবো কিনা।”
যানজট নিরসনে ট্রাফিক পুলিশের তৎপরতা দেখা গেছে৷ পর্যটকদের নিরাপত্তা দিতে কাজ করছে জেলা পুলিশ, মনিটরিং করছে জেলা প্রশাসন।
৭০ দিন ১৪ ঘন্টা ৩৬ মিনিট আগে
৭৫ দিন ১৮ ঘন্টা ৫৭ মিনিট আগে
৯০ দিন ২০ ঘন্টা ২৯ মিনিট আগে
২২২ দিন ১৯ ঘন্টা ৮ মিনিট আগে
২২৫ দিন ১২ ঘন্টা ৩৭ মিনিট আগে
২৫৭ দিন ১ ঘন্টা ৩৬ মিনিট আগে