কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কক্সবাজার বিমানবন্দরে ৪৫০ গ্রাম স্বর্ণসহ যুবক আটক

কক্সবাজার বিমানবন্দরে ৪৫০ গ্রাম (আনু) স্বর্ণসহ একজন যাত্রীকে আটক করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা এনআসআই।

রবিবার (২৮ এপ্রিল) কক্সবাজার বিমানবন্দর থেকে তাকে আটক করা৷ হয়।

আটককৃত ব্যক্তি হলেন, কক্সবাজার সদরের ঘোনার পাড়া এলাকার বিমল ধরের ছেলে রুবেল ধর।

গোয়েন্দা সংস্থা এনএসআই জানায়, রবিবার বেলা ১ টা ২০ মিনিটের সময় বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর ফ্লাইট যোগে ঢাকা হতে কক্সবাজার আসেন ওই যাত্রী। তার কাছে অবৈধ স্বর্ণ থাকার খবর পেয়ে তার সাথে থাকা লাগেজ বিমানবন্দরের স্ক্যানারে স্ক্যান করলে অলংকার সদৃশ বস্তু দৃশ্যমান হয়। পরবর্তীতে লাগেজ তল্লাশি করলে আনুমানিক ৪৫০ গ্রাম স্বর্ণ ও কিছু রূপা পাওয়া যায়।

উল্লেখ্য, ওই ব্যক্তি গত শনিবার বিকেল ৩টা ৪৫ মিনিটের সময় সৌদিআরবের দাম্মাম শহর হতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস যোগে (ফ্লাইট নং BG 350) ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আগমন করেছিলেন।

আটককৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার বিমানবন্দরে দায়িত্বরত এপিবিএন এর মাধ্যমে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

Tag
আরও খবর