কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কক্সবাজার সৈকতে পর্যটকদের হয়রানি ও ছিনতাই, আট তরুণ গ্রেপ্তার

পর্যটন নগরী কক্সবাজারে পর্যটক হয়রানি, মাদক ব্যবসা, ছিনতাই, আর্থিক প্রতারণার অভিযোগে ৮ জনকে আটক করা হয়েছে।


রবিবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে কক্সবাজার পৌরসভার বিভিন্ন স্পট থেকে তাদেরকে আটক করা হয়।


আটকরা হলো- কক্সবাজার সদরের বার্মিজ মার্কেট এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে নূর মোহাম্মদ তাসলিম হোসাইন (২৪), ১নং ওয়ার্ডের সমিতিপাড়ার মৃত সোনা মিয়ার ছেলে মো. সোহেল (২০), মৃত আলী আহাম্মেদের ছেলে মো. শরীফ (২০), মো. সামছুল আলমের ছেলে রাসেল (৩০), ২ নং ওয়ার্ডের উত্তর নুনিয়াছড়ার মো. হাবিবুর রহমানের ছেলে মো. রুবেল (২২), মো. রফিকের ছেলে মো. এনায়েত (২২), মৃত সাবেরের ছেলে মো. মেহেদী হাসান (২২) ও ৫ নং ওয়ার্ডের আলীর জাহান এলাকার মৃত আব্দুল আলীমের ছেলে মোঃ রিফাত হোসেন (২০)।


আটকের বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশে রিজিওনের অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদ বলেন, অপরাধীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে।


আটকদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tag
আরও খবর