কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কক্সবাজার সুগন্ধা বিচে পালিত হলো বিশ্ব মেডিটেশন দিবস

‘ভালো মানুষ, ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা বীচ পয়েন্টে ঘণ্টাব্যাপী পালিত হলো এবারের বিশ্ব মেডিটেশন দিবস। এতে অংশ নেয়ায় সাংবাদিক, মিডিয়া ব্যক্তিত্ব, চিকিৎসক, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, গৃহিণীসহ নানা বয়সী নানা পেশার শত মানুষ।

কোয়ান্টাম ফাউন্ডেশন কক্সবাজার সেলের উদ্যোগে গতকাল মঙ্গলবার ( ২১ মে) সকাল ৬টায় অর্গানিয়ার মোহাম্মদ শরীফ নেওয়াজের সঞ্চালনায় চর্তুথ বারের মতো দিবসটি পালিত হয়।বাংলাদেশে মেডিটেশন দিবস পালনের মূল উদ্যোক্তা কোয়ান্টাম ফাউন্ডেশন।

আগত ধ্যানীরা বলেন, ভালো ভাবনা, ভালো বলা, ভালো করা আর ভালো থাকার প্রত্যয়ে দেশকে স্বর্গভূমি বানাতে সর্বসাধারণের মধ্যে মেডিটেশনকে ছড়িয়ে দেয়া এখন সময়ের দাবি।

এসময় মেডিটেশন দিবসে অংশগ্রহণ করে ধ্যানীরা আরও বলেন, মেডিটেশন হলো মনের ব্যায়াম। নীরবে বসে সুনির্দিষ্ট অনুশীলনে বৃদ্ধি পায় মনোযোগ ও সচেতনতা। মনের স্বেচ্ছা নিয়ন্ত্রণে সৃষ্টি হয় ইতিবাচক দৃষ্টিভঙ্গি। প্রশান্তি আর সুখানুভূতি বাড়ানোর পাশাপাশি গভীর আত্মনিমগ্নতা আত্মশক্তির জাগরণ ঘটায় ভেতর থেকে। আর অন্তরের এই জাগরণই ইতিবাচক প্রভাব ফেলতে পারে সামগ্রিক জীবনে। তাইতো বিশ্বজুড়ে বর্তমানে প্রায় ৫০ কোটিরও বেশি মানুষ নিয়মিত মেডিটেশন করেন।

কক্সবাজার সমুদ্র সৈকত ছাড়াও রাজধানীর জাতীয় প্রেস ক্লাব সহ সারা দেশের দেড় শতাধিক উন্মুক্ত স্থানে একযোগে একই সময়ে সমবেত হয়েছিলো লাখো মানুষ। এরপর প্রাণায়াম, উজ্জীবন, আলোচনা আর মেডিটেশনের মাধ্যমে শুধু স্বাস্থ্যখাতেই নয় মেডিটেশনের চর্চা শিক্ষা, নৈতিকতাসহ সর্বস্তরে ছড়িয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন ধ্যানীরা।

এছাড়াও দিবসটি উপলক্ষ্যে কেন্দ্রীয়ভাবে শিশুতোষ ছড়া ও গল্প প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। মেডিটেশনের গুরুত্ব ও উপকার নিয়ে কোয়ান্টাম থেকে প্রকাশিত হয়েছে বিশেষ বুলেটিন। রাজধানী ছাড়াও সারা দেশে একই সঙ্গে সকাল ৬টায় এবং দেশের বাইরে ইউরোপ, আমেরিকা, ফ্রান্সসহ বিভিন্ন স্থানে প্রবাসী বাংলাদেশিরাও ধ্যানমগ্ন হয়েছেন দিনটিতে।

মেডিটেশনের মাধ্যমে আত্মশক্তির বিকাশ, রোগ নিরাময়, সাফল্য কিংবা প্রশান্তি লাভে মেডিটেশনের গুরুত্ব এখন প্রমাণিত সত্য। নিয়মিত অনুশীলন মানুষের ভেতরের ইতিবাচক সত্ত্বাকে জাগিয়ে তোলে। নিয়মিত চর্চায় কমে যায় মনের রাগ ক্ষোভ দুঃখ হতাশা টেনশন স্ট্রেস কিংবা মানসিক চাপ। নেতিবাচকতা থেকে দৃষ্টিভঙ্গি বদলে যায় ইতিবাচকতায়। সমমর্মী হয়ে ওঠে মন। ফলে পারিবারিক পেশাগত সামাজিক সম্পর্কগুলো আরো সুন্দর হয়ে ওঠে। আর এমন প্রায়োগিক কার্যকারিতায় বিশ্বজুড়ে মেডিটেশন হয়ে উঠেছে নিরাময়ের বিকল্প পদ্ধতি, সাফল্যের অব্যর্থ প্রক্রিয়া ও প্রশান্তির লাগসই টেকনিক হিসেবে।

বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও লাখ লাখ মানুষ মেডিটেশন করে নিজেদের জীবন-যাপনকে অর্থবহ করে তুলছেন। হৃদরোগ, ক্যান্সার, ফুসফুসের জটিলতা, লিভার সিরোসিসসহ আরও নানা রোগের মূলে রয়েছে টেনশন বা স্ট্রেস। স্ট্রেস মুক্তির জন্যে মেডিটেশন এখন বিশ্বব্যাপী সমাদৃত। স্ট্রেস মোকাবিলায় যুক্তরাষ্ট্রের শত শত হাসপাতালে চিকিৎসকরা প্রতিরোধমূলক যত্ন হিসেবে রোগীদের যোগ-মেডিটেশন প্রশিক্ষণ দিচ্ছেন।

বোস্টনের মাইন্ড বডি মেডিকেল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা প্রফেসর ডা. হার্বার্ট বেনসন তার ব্রেকআউট প্রিন্সিপাল’ নামের বইয়ে ব্যাখ্যা করেছেন, মনকে শিথিল করার মাধ্যমে কীভাবে একজন মানুষ তার মানসিক সামর্থ্যকে তুঙ্গ অবস্থায় নিয়ে যেতে পারে।

মেডিটেশন দিবসের প্রত্যাশা, নিয়মিত চর্চার মধ্যদিয়ে ধ্যান একসময় শিক্ষাপ্রতিষ্ঠানসহ ঘরে ঘরে ছড়িয়ে পড়বে। আর নিয়মিত চর্চায় সমমর্মিতা নিয়ে এ দেশ রূপান্তরিত হবে সুস্থ সবল কর্মদ্যোমী সুশৃঙ্খল মানবিক এক মহাসমাজে।

Tag
আরও খবর