কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

অনুমোদনহীন ভবনে চলছে কউকের উচ্ছেদ অভিযান

যাচাই-বাচাইকরণের মাধ্যমে নিয়মিত ভবনের নকশা অনুমোদন দেয় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। তবুও শহরে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা নকশাবহির্ভূত অনুমোদনহীন ভবনের সংখ্যা নেহাতই কম নয়। এসব ভবনে কউক কর্তৃক দফায় দফায় উচ্ছেদ অভিযান চলছে।

মঙ্গলবার (৪ জুন) দুপুরে কক্সবাজার পৌরসভার ৫ নং ওয়ার্ডের উত্তর তারাবনিয়ারছড়ায় ৩টি ভবনের উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

এসময় তারাবনিয়ারছড়ায় অবস্থিত পুরাতন খুরুশকুল ব্রীজ রোডস্থ শহিদুল হক এবং ওবাইদুল হকের পাশাপাশি অবস্থিত ভবনের ব্যত্যয়কৃত আংশিক অংশ ভেঙ্গে দেওয়া হয় এবং ভবন মালিক আজিজুল হকের অনুমোদনহীন নির্মিত স্থাপনার কিছু অংশ ভেঙে দেওয়া হয়।

কউক সচিব, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুল হাশেমের নের্তৃত্বে উক্ত মোবাইল কোর্ট পরিচালিত হয়। পর্যটন নগরী কক্সবাজারকে পর্যটন উপযোগী, বসবাসযোগ্য শহরে পরিণত করার লক্ষ্যে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক এধরনের অভিযান নিয়মিত চলবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এর আগে ৩ জুন কউক আরও ৩ টি অনুমোদনহীন নির্মাণাধীন ভবন অভিযান চালিয়ে স্থাপনা ভেঙে দেন।

Tag
আরও খবর