কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা দরকার : লুৎফুর রহমান কাজল

আওয়ামী লীগ গত ১৭ বছরে ধরে বাংলাদেশে গুম,খুন ও সন্ত্রাসসহ এত অপকর্ম করেছে যার ফলস্বরূপ আওয়ামী লীগের প্রধান ও দেশের প্রধানমন্ত্রীকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। এখন ধর্মীয় উস্কানী দিয়ে দেশে অশান্তি করার চেষ্টা করতেছে আওয়ামী লীগ। যার কারণে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা দরকার বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক। 


বুধবার ১৪ আগস্ট বিকেলে কক্সবাজার জেলা বিএনপি কার্যালয়ের সামনে ছাত্রজনতার উপরে গুলি চালিয়ে গণহত্যা করার অভিযোগে শেখ হাসিনাসহ তার সহযোগীকে বিচারের আওতায় এনে দাবিতে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।


অনুষ্ঠানের সভাপতি ও জেলা বিএনপির সভাপতি সাবেক হুইপ শাজাহান চৌধুরী বলেন, বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে স্বৈরাচারী খুনি শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। পালিয়েও তার দোসরদের উস্কে দিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি করার পাঁয়তারা চালাচ্ছে। হাসিনার এই দুঃস্বপ্ন সফল হবেনা।


তিনি আ.লীগকে নিষিদ্ধ করে হাসিনা ও তার দোসরদের গণহত্যার বিচার দাবী করেন।


কর্মসূচি অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক দল কক্সবাজার জেলা সদস্য সচিব মোহাম্মদ সরওয়ার রোমনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শামীম আরা সপ্না, সহ-সভাপতি সাবেক এমপি নুরুল বশর চৌধুরী, বিএনপি নেতা রফিকুল হুদা চৌধুরী রাশেদ মোহাম্মদ আলী, আব্দুল মাবুদ ও মোক্তার আহমদ, কক্সবাজার জেলাযুবদলের সভাপতি সৈয়দ আহমদ উজ্জ্বল, সাধারণ সম্পাদক জিসান উদ্দিন, কক্সবাজার জেলা ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসাইন রিপন, সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান সহ নেতৃবৃন্দ।

Tag
আরও খবর