কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

লাখো মানুষের ভালোবাসায় সিক্ত বিএনপি নেতা সালাহউদ্দিন

১০ বছর পর নিজ জন্মভূমি কক্সবাজারে পৌঁছে বিমানবন্দর থেকে বাড়ি ফিরার পথে লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।


আজ বুধবার (২৮আগস্ট)সালাউদ্দিনের আগমন উপলক্ষে কক্সবাজার বিমানবন্দর থেকে টার্মিনাল পর্যন্ত ১৮ কিলোমিটার রাস্তার দু’পাশে হাজার হাজার জনতার ঢল নেমেছিলো। সব শ্রেণিপেশার সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত অপেক্ষার পর তাকে ফুলেল শুভেচ্ছা জানাতে সক্ষম হন। লাখো মানুষকে সাথে নিয়ে বিমানবন্দর থেকে তিনি নিজ গ্রামের বাড়ির দিকে রওনা হন সালাউদ্দিন।


এর আগে বেলা ১১টা ৪২ মিনিটের দিকে বেসরকারি উড়োজাহাজ ইউএস বাংলার একটি ফ্লাইটে সালাহউদ্দিন আহমেদ কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় তার সঙ্গে সহধর্মিনী ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হাসিনা আহমেদ উপস্থিত ছিলেন।


কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরি বলেন, আমাদের প্রিয় নেতা সালাউদ্দিন আহমদ কক্সবাজার বিমানবন্দর থেকে ওনার গ্রামের বাড়ি পেকুয়ার দিকে রওনা হয়েছেন।এসময় রামু,ঈদগাঁও, চকরিয়া ও পেকুয়ার পথে পথে মানুষের সাথে দেখা করবেন।মানুষের উপস্থিতি বেশি হাওয়ায় পুরো শহর অচল হয়ে গেছে। আমাদের স্বেচ্ছাসেবকরা যানজট নিরসনে নিরসনে কাজ করছেন।


বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও কক্সবাজার-৩ (সদর-রামু- ঈদগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেন,


দীর্ঘ ১০ বছর পর নিজ জন্মভূমি কক্সবাজারে এসেছেন আমাদের প্রিয় নেতা।প্রিয় নেতা কক্সবাজার আসায় নেতাকর্মীদের মধ্যে উৎসব বিরাজ করছে।


সূত্রমতে, বেসরকারি উড়োজাহাজ ইউএস-বাংলার একটি ফ্লাইটে সালাহউদ্দিন আহমদ আজ বুধবার (২৮ আগস্ট) বেলা সাড়ে ১১টা ৪২মিনিটে কক্সবাজার বিমান বন্দরে অবতরণ করেন। ওই সময় সাথে তাঁর প্রিয় সহধর্মিনী ও কক্সবাজার-০১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হাসিনা আহমেদ উপস্থিত ছিলেন। বিমানবন্দর থেকে তিনি কক্সবাজার জেলা বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত সংবর্ধনায় যোগদান করবেন।সেখান থেকে দুপুর ২ টায় চকরিয়া বাস টার্মিনালে চকরিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত সংবর্ধনা সভার যোগদান করবেন।পরে বিকাল ৪ টায় পেকুয়া চৌমুহনী চত্বরে পেকুয়া উপজেলা বিএনপি আয়োজিত সংবর্ধনা সভায় যাবেন।

Tag
আরও খবর